,

‘যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ ও চরমপন্থায় অর্থায়ন করছে সৌদি আরব’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে ইসলামিক সংগঠন ও উগ্রবাদীদের অর্থায়ন এবং উৎসাহদাতা হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সুস্পষ্ট সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে লন্ডনভিত্তিক ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক দ্য হেনরি জ্যাকসন সোসাইটি নামের একটি সংস্থা।

তাদের দাবি, যেসব ইসলামি সংস্থা, উগ্রবাদী ধর্মীয় নেতা ও জিহাদি গ্রুপগুলো বিদেশি অনুদান গ্রহণ করে তার সঙ্গে সুস্পষ্ট ও ক্রমবর্ধমান সংশ্লিষ্টতা রয়েছে দেশটির। এছাড়া সংস্থাটি এ ব্যাপারে সৌদি আরব ও আরব উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে গণতদন্তের আহ্বান জানিয়েছে।

তবে দ্য হেনরি জ্যাকসন সোসাইটির এ দাবিকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে মন্তব্য করেছে ব্রিটেনের সৌদি আরব দূতাবাস। গুটিকয়েক ব্যক্তির উপর ভিত্তি করে প্রস্তুত এ তথ্য ভিত্তিহীন। প্রতিবেদনে বিশ্বাসযোগ্য প্রমাণের অভাব রয়েছে। ‘

এর আগে যুক্তরাজ্যে সন্ত্রাসবাদে বিদেশি অর্থায়ন বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ২০১৫ সালে কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে নির্দেশ দেওয়া হয়েছিল। এক বছরের মধ্যে সেই তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর জমা দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে এখনো সেই প্রতিবেদন তৈরি শেষ হয়নি এবং আদৌ এটি প্রকাশ করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

দ্য হেনরি জ্যাকসন সোসাইটির প্রতিবেদনে দাবি করেছে, প্রাথমিকভাবে যুক্তরাজ্যের মসজিদ ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুদানের নামে অর্থায়নের অভিযোগ তুলেছে দ্য হেনরি জ্যাকসন। এছাড়া প্রতিবেদনে চরমনপন্থায় অর্থায়নকারী দেশগুলোর তালিকায় ইরানের নামও উল্লেখ করেছে তারা।

সূত্র: বিবিসি ও গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে