বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৬৯ বছরের বাঁধ ভেঙে ইসরায়েলে মোদি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ৬৯ বছরের বাঁধ ভেঙে ভারতের ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম ইসরায়েল সফরে গেলেন নরেন্দ্র মোদি।

মোদির ঐতিহাসিক এ সফর ঘিরে ইসরায়েলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সফরকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন এবং মোদিকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন।

মোদিকে স্বাগত জানাতে বিরল অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও পোপদের যেভাবে অভ্যর্থনা জানানো হয়, সেভাবেই মোদিকে বরণ করেছে তারা। নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সব সদস্য মোদিকে স্বাগত জানান, যা ইসরায়েল সফরে আসা কোনো রাষ্ট্র বা সরকার-প্রধানের জন্য বিরল সম্মান দেখানোর নজির।

ইসরায়েলে পৌঁছানোর পর এক বিবৃতিতে ৪১ বছর আগে নেতানিয়াহুর ভাইয়ের আত্মত্যাগের কথা স্মরণ করেন মোদি। তিনি বলেন, ‘আজ ৪ জুলাই, এখন থেকে ঠিক ৪১ বছর আগে অপারেশন এনটেবে-তে এই দিনে আপনাদের প্রধানমন্ত্রী ও আমার বন্ধু বিবি (নেতানিয়াহু) তার বড় ভাইকে হারিয়েছিলেন, যিনি বহু জিম্মির জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আপনাদের বীরেরা নতুন প্রজন্মের উৎসাহ।’

১৯৭৬ সালের ৪ জুলাই উগান্ডার এনটেবে বিমানবন্দরে ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে ছিনতাই হওয়ায় একটি বিমানের ৯৬ জন ইসরায়েলি নাগরিককে বাঁচাতে অভিযানে নেতৃত্ব দেন নেতানিয়াহুর বড় ভাই লেফটেন্যান্ট ইয়োনাতান নেতানিয়াহু। ওই অভিযানে তিনি নিহত হন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টায় ইসরায়েল পৌঁছান মোদি ও তার সফর সঙ্গীরা। স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি, প্রায় ৭০ বছর ধরে। কিন্তু এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইসরায়েল সফরে এলেন… আমরা ভারতকে ভালোবাসি, আপনাদের সংস্কৃতি ও গণতন্ত্রের প্রশংসা করি আমরা।’

মোদির এ সফরে বড় কোনো প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। তবে প্রযুক্তি, ইলেক্ট্রনিক খাত ও কৃষিখাতে কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। মোদির এ সফরে দুই দেশের মধ্যে বড় কোনো চুক্তি না হলেও প্রতীকী অর্থে এ সফরকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ইসরায়েল। তিন দিনের অধিকাংশ অনুষ্ঠানে মোদির সঙ্গে থাকবেন নেতানিয়াহু। বৃহস্পতিবার দেশে ফিরবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু