,

বিজয়নগরে বাসচাপায় বৃদ্ধা নিহত

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসচাপায় কল্পনা রাণী সরকার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কল্পনা রানী একই উপজেলার হরষপুর গ্রামের দিলমন সরকারের স্ত্রী।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কল্পনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাস চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভয় হয়নি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?