,

আখাউড়ায় বাতির ত্রুটিতে থেমে গেল চলন্ত পাহাড়িকা

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সংকেত বাতির ত্রুটির কারণে চলন্ত অবস্থায় থামতে হয়েছে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকে। মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় থেমে যায়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর একটি সংকেত বাতির সামনে থেমে যায়। পরে ট্রেনটিকে আবারও পেছনে আনা হয়। একই সময়ে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি মুকুন্দপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে ছিল। পরে পাহাড়িকা ট্রেনটিকে আজমপুর স্টেশনে এনে পেপার সিগন্যালের মাধ্যমে আবার ছাড়ার সংকেত দেয়া হয়।

আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনটি স্টার্টার সিগন্যাল পার হওয়ার পর অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল সবুজের বদলে লাল হয়ে যায়। যে কারণে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলেন। পরে ট্রেনটিকে পেছনে এনে নতুন করে কাগজের মাধ্যমে সংকেত দিয়ে আবার চালানো হয়।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?