,

বাস চুরি করে ভ্রমণে ১২ বছরের বালক!

news-image

অনলাইন ডেস্ক : শুক্রবার দক্ষিণ-পূর্ব চীনা শহর গুয়াংঝোয়ের রাস্তায় মানুষজন দেখছিল ভিন্ন কিছু, আতঙ্কিত পথচারীরা। কারণ, গুয়াংঝোয়ের রাস্তায় তখন চুরি করা বাসে প্রমোদভ্রমণে ব্যস্ত ছিল ১২ বছরের এক বালক!

এসময় রাস্তায় থাকা আতঙ্কিত মানুষজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লোকজনের সহায়তায় বালকটিকে উদ্ধার করে। যদিও, ততক্ষনে ৪০ মিনিটে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল সেই বালক।

তবে, এই নাতিদীর্ঘ সময়ে বালকটি কোন রকম দুর্ঘটনা বা কোন পথচারিকে আহত করেনি বলে জানিয়েছে পুলিশ।

বাস কোম্পানিটি জানিয়েছে, তারা গাড়িটির জিপিএস এর সাহায্যে বালকটির অবস্থান জানতে পারে। তারা আরো জানিয়েছে, বাসটি জেনেচং শহরের বাস টার্মিনাল থেকে চুরি করেছিল সেই বালক।

একজন পথচারী করা ভিডিও-তে দেখা যায় বাসটি পুরো খালি এবং বাসের দরজার উপরের কাঁচের অংশ ভাঙ্গা।

ঘটনার পর পুলিশ বালকটিকে আটক করে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে গেছে। তবে, তার বয়সের কারণে তার বিরুদ্ধে কোন অভিযোগ গ্রহণ করা হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

বাসটি ঠিক কিভাবে চুরি হল কিংবা বালকটি কিভাবে বাসের ভিতর প্রবেশ করেছিল তা তাৎক্ষণিক ভাবে জানা যায় নি। অন্যদিকে, স্থানীয় সংবাদ মাধ্যম বলছে বালকটির চুরির অতিত রেকর্ড রয়েছে।সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ