,

পূর্ব লন্ডনে এসিড হামলায় আতঙ্কিত মুসলিমরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব লন্ডনে মুসলিমদের ওপর সাম্প্রতিক এসিড হামলার ফলে তারা এখন ঘর থেকে বের হতে আতঙ্কে আছেন। গত ২১ জুন পূর্ব লন্ডনের নিউহ্যামে উদীয়মান মডেল রেশাম খান (২১) ও তার কাজিন জামিল মুখতারের (৩৭) ওপর এসিড হামলার পর থেকেই এ আতঙ্ক বৃদ্ধি পেয়েছে।

তবে প্রাথমিকভাবে পুলিশ বলেছে, বর্ণবাদী বা ধর্মীয় কোনো উদ্দেশে এমন হামলার পক্ষে তারা কোনো প্রমাণ পায়নি। তারা এটাকে দেখছেন ঘৃণাপ্রসূত অপরাধ হিসেবে। জানা গেছে, জন টমলিন (২৪) নামের এক যুবককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, এসিড হামলার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আরো একই রকম হামলার খবর আসছে। অনেকেই ধরে নিচ্ছেন, মুসলিমরা অথবা দেখতে এশিয়ান এমন মানুষদেরকে টার্গেট করা হচ্ছে।

এমন অবস্থার প্রেক্ষিতে পূর্ব লন্ডনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তীব্র আকার ধারণ করেছে। তারা রবিবার সন্ধ্যায় এ নিয়ে টাওয়ার হ্যামলেটের মেয়র জন বিগসের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। জন বিগসকে জানানো হয়, ‘এসব হামলা এখন আমাদের ঘরের দরজায় পৌঁছে গেছে। আমাদের নারীরা, পুরুষরা, ছোটরা সবাই অনিরাপদ বোধ করছে। তারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন’।

উল্লেখ্য, এসিড হামলার এমন ঘটনা এর আগেও ঘটেছে। মার্চে মেট্রোপলিটন পুলিশ বলেছে, লন্ডনের মধ্যে নিউ হ্যামে ২০১১ সাল থেকে ২০১৬ সালের মধ্যে সবচেয়ে বেশি এসিড হামলা হয়েছে। এর সংখ্যা ৩৯৮। এক্ষেত্রে একই সময়ে তৃতীয় অবস্থানে রয়েছে টাওয়ার হ্যামলেট। সেখানে এসিড হামলা হয়েছে ৮৪টি। এসব ঘটনায় দেখা যায়, লন্ডনজুড়ে এসিড হামলা দ্রুত বাড়ছে। ২০১৫ সালে এ সংখ্যা ছিল ২৬১। কিন্তু ২০১৬ তে এসে তা দাঁড়িয়েছে ৪৩১।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট অনলাইন

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ