,

জাপান সাগরে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

news-image

জাপান সাগরে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা। দক্ষিণকোরিয়ার সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা ইউহাপ জানায়, স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে উত্তর পিয়ংগান প্রদেশ থেকে এই মিসাইলছোঁড়া হয়।

ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে পতিত হয়েছে জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনএইচকে। জাপানের মন্ত্রিসভা সচিব ইউশিদে সুগা বলেন, ক্ষেপণাস্ত্রটি ৪০ মিনিট উড়ার পর জাপান সাগরে পতিত হয়েছে।

একদিন আগেই উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা বন্ধে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেকথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন নেতারা। উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপদেওয়ার জন্য চীনকে বরবারই আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। চীনের পক্ষ থেকে বলা হয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। উত্তরকোরিয়াকে প্রতিহত না করায় চীনের উপর হতাশ ট্রাম্প। আবের সঙ্গে ফোনালাপে উত্তর কোরিয়াকে পারমাণবিক পরীক্ষা বন্ধে চাপপ্রয়োগের আহ্বান জানান তিনি।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা কর্মসূচিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। তবে উত্তর কোরিয়া এসবনিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিকমিসাইল বা  আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে তারা কতদূর এগিয়েছে সেই বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ