বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের সুপারিশ করলো তদন্ত কমিটি

news-image

সালমা আহমেদ ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় গত ২১ মে সদর উপজেলাস্থ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর জনৈকা ছাত্রীকে একই স্কুলের ইংরেজীর শিক্ষক মো.বিল্লাল হোসেন কর্তৃক যৌন হয়রানী ও মারধোরের অভিযোগ প্রমানীত হয়েছে সরকারিভাবে গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কাছে।আজ সোমবার কমিটির প্রধান বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার সোহাগ হোসেন উপজেলা নির্বাহী অফিসার মো.শওকত ওসমানের কাছে ছাত্রী হয়রানীর আলোচিত তদন্ত রিপোর্টটি জমা দেন।
মো.সোহাগ হোসন বলেন,-‘বুধবার স্কুলটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাঞ্ছারামপুরে এলে তা জনগনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
এ ছাড়া তিনি জানান,গতকাল রবিবার নিপীড়িত ছাত্রীটির অভিভাবক আমার অফিসে এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে এবং তাদের হুমকীতে গত ১৩ জুন তদন্ত কমিটির কাছে সব যৌন হয়রানীর বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হয়নি-এই আর্জি মৌখিকভাবে জানিয়েছেন বলে জানালেও,তিনি বলেন উপজেলার রাজাধিকারী উপজেলা চেয়ারম্যান নির্দেশ দিলে তা সংযুক্ত করা সম্ভব হতে পারে।
এদিকে-
গত ২২মে স্কুলটি নিজের পৈত্রিক সম্পত্তি ও দম্ভ দেখিয়ে পুরনো একটি জনপ্রিয় দলত্যাগ করে বর্তমান ক্ষমতাসীন দলের অন্যতম সমর্থক দাবীকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম রিপনের বিরুদ্ধে দিন-কি-দিন ফুঁসে উঠছে এলাকার জনগন।বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক একাধিক ম্যানেজিং কমিটির সদস্য  সোমবার দুপুরে জানান,সরকারি তদন্ত রিপোর্টে যদি ছাত্রী নিগৃগিত ঘটনার মূল হোতা ও শেল্টার প্রদানকারী সিরাজ মাষ্টারের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়া হয়,আমরা ধরেই নিবো তদন্ত কমিটি স্বাধীন ভাবে কাজ করেনি।কারন,তদন্ত কমিটিতে উপজেলা সহকারি কমিশনার (ভ’মি),প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরপেক্ষ ভূমিকা রাখলেও ,সিরাজ মাষ্টারের একান্ত ঘনিষ্ঠ ও বিভিন্ন সময় আর্থিক সুবিধা নিয়ে বিতর্কিত ও সমালোচিত হওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ সংশ্লিষ্ট ছিলেন।এলাকাবাসীর ধারনা,-তিনি(মাধ্যমিক শিক।ষা কর্মকর্তা) তদন্তে নিশ্চিত সিরাজুল ইসলামের পক্ষ নিবেনই।আর তা-ই যদি হয়,আমরা এই তদন্ত রিপোর্টেও বিরুদ্ধে আগামী সপ্তাহে রাস্তায় নেমে প্রতিবাদ করবো’’
বাঞ্ছারামপুর উপজেলার বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ,সুশীল সমাজ,বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক স্কুল পরিচিালনা পর্ষদের এরকাধিক সদস্য,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাঞ্ছারামপুর শাখার নের্তৃবর্গ ক্ষোভ প্রকাশ করে বলেন,
‘‘যে শিক্ষক একজহন নিপীড়িত ছাত্রী ও তার মাকে যে অকথ্য ভাষায় গালাগাল,ছাত্রিটি ক্লাশ ৫-এ সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পাওয়ায় যে প্রধান শিক্ষক মন্তব্য করেন,‘গোল্ডেন জিপিএ গাছপালাসহ ছাগলেও পায়’,বিল্লাল মাষ্টারের কোন চারিত্রিক দোষ নেই বলে আগাম সার্টিফিকেট দেন,-তার বিরুৃদ্ধে কেন নুন্যতম কোন ব্যবস্থা বা সতর্কবার্তা দেয়া হচ্ছে না ?
আজ সরেজমিনে যৌন হয়রানীর স্বীকার ছাত্রীটির বাড়িতে সরেজমিনে গেলে অভিভাবকেরা বলেন,-‘বালিকা উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম আমাদের মেয়েটিকে তার চরিত্র-ই খারাপ,তার জিপিএ ৫ পাওয়া নিয়ে ছাগলের সাথে তুলনা করা,উল্টো আমাদের মেয়ে নাকি অভিযুক্ত শিক্ষককে প্ররোচিত করেছে,তাকে স্কুল থেকে ঘাড় ধরে টিসি দিয়ে বের করে দেয়ার একাধিক হুমকি,সাংবাদিকদের রিপোর্ট প্রকাশ করলে হুমকী,স্থানীয় এমপি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে যৌন হয়রারী বিষয়টি জানানোর কারনে উল্টো ক্ষমা চাওয়ার নির্দেশতাদা এই সিরাজ মাষ্টার।অথচ,জেনেছি তাকে না-কি রেহাই দেওয়া হচ্ছে মূল অভিযোগ থেকে,যা মেনে নেয়া কষ্টকর’’তারা আরো বলেন,-বরং সহকারি প্রধান শিক্ষককে রেহাই দিয়ে ২য় প্রধান অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উটিত,যাতে ভবিষতে এমন ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে।
উল্লেখ্য,গত ২১ মে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে একই স্কুলের শিক্ষক মো.বিল্লাল হোসেন প্রকাশ্যে প্রেমে সাড়া না দেয়ার কারনে নানা অজুহাতে যৌন হয়রানী ও ক্লাশে মারধোর করার ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু