,

 হাফেজ নাজির উল্লাহকে নাসিরনগরে সংবর্ধনা 

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : সম্প্রতি ৯০টি দেশের অংশগ্রহনে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত“আর্ন্তজাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায়-২০১৭”বিশ্বসেরা দশজন হাফেজে কুরআনের মধ্যে চতুর্থস্থান অর্জন করায় নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রামের আল্লামা মূফতি ছাহেব আলীর দৌহিত্র ও কাজী শেখ মোঃ আশরাফ আলীর ছেলে হাফেজ ক্বারী মোঃ নাজিরুল্লাহকে স্থানীয় জেঠাগ্রামবাসীর উদ্যোগে মিলেনিয়াম একতা যুব সংঘের সহযোগিতায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আজ সোমবার জেঠাগ্রাম বাজার সংলগ্ন মাঠে খতিব মাওলানা শায়েখ আমান উল্লাহ‘র সভাপতিত্বে আলহাজ্ব এস,এম শহিদ উল্লাহ‘র পরিচালনায় অনুষ্টিত হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক বক্তা হাফেজ মাওলানা যোবায়ের আহমদ আনসারী। বিশেষ অতিথি ছিলেন পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মনির হোসেন ভুঁইয়া,বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মোঃ কাওসার,প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ হোসাইন আহমদ,আলহাজ্ব মাওলানা মোশাহিদ আলী,খতিব মাওলানা মমিনুদ্দিন ওসমানী,মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী। বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহবায়ক ও মিলেনিয়াম একতা যুব সংঘের মোঃ লোকমান হোসেন,যুগ্ম-আহবায়ক ফয়েজ আহমদ,মোঃ আবুল বাসার ও মিলেনিয়াম একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ চৌধুরী প্রমূখ। সভায় হাফেজ ক্বারী মোঃ নাজিরুল্লাহকে এলাকাবাসী,মসজিদ-মাদ্রাসসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বিশেষ সম্মননা ক্রেস প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ,ছাত্র-শিক্ষকসহ ওলামায়ে কেরাম,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?