সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেই তৈরি করুন সবচেয়ে কার্যকরী অ্যান্টি রিংকেল ক্রিম

news-image

অনলাইন ডেস্ক: সময়ে সাথে সাথে বয়স বৃদ্ধি পেতে থাকে আর তার ছাপ দেখা দেয় ত্বকে। এই বলিরেখা বা রিংকেল অনেকের ক্ষেত্রে আবার বয়স হওয়ার আগেই ত্বকে দেখা দেয়, যা চিন্তার বিষয় বৈকি। রিংকেল দূর করার জন্য অনেক কিছুই কএন অনেকে। অ্যাণ্টি রিংকেল ক্রিম, ফেসিয়াল আরো কত কী! কিন্তু বাজারের অধিকাংশ অ্যাণ্টি রিংকেল ক্রিম ত্বকে সাময়িকভাবে কাজ করে। আবার অনেক সময় ত্বকে দেখা দেয় পার্শ্বপ্রতিক্রিয়া। বাজারের ক্রিম ব্যবহার করার পরিবর্তে ঘরে তৈরি করে নিতে পারেন অ্যাণ্টি রিংকেল ক্রিম। খুব সাধারণ, প্রাকৃতিক উপাদান দিয়ে এই ক্রিম তৈরি করা হয় বিধায় এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আসুন তাহলে জেনে নেওয়া যাক অ্যান্টি রিংকেল ক্রিম তৈরির প্রণালীটি।

যা যা লাগবে:

– বিজ্ঞাপন –

১/৪ কাপ বিশুদ্ধ বাদাম তেল

২ টেবিল চামচ নারকেল তেল

২ টেবিল চামচ বিশুদ্ধ মোম

১/২ চা চামচ ভিটামিন ই অয়েল

১ টেবিল চামচ শিয়া বাটার

কয়েক ফোঁটা এ্যাসেন্সিয়াল অয়েল (ইচ্ছা)

যেভাবে তৈরি করবেন:

১। একটি পাত্রে সবগুলো উপাদান মিশিয়ে নিন।

২। এবার পাত্রটি ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত পানি দিয়ে ভরে ফেলুন।

৩। এখন পাত্রটি চুলায় যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপাদান গলে না যায় ততক্ষণ জ্বাল দিতে দিন। মাঝে মাঝে এটি নাড়ুন।

৪। সবগুলো উপাদান ভালমত মিশে গেলে এটি চুলা থেকে নামিয়ে ফেলুন।

৫। ক্রিমটি রুম তাপমাত্রায় ঠাণ্ডা হওয়ার জন্য রাখুন।

যেভাবে ব্যবহার করবেন:

দিনে দুইবার সকাল এবং রাতে ব্যবহার করুন। ব্যবহারের আগে মুখে ধুয়ে নেবেন। ক্রিমটি ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন।

কার্যকারিতা:

বাদাম তেল, নারকেল তেল, শিয়া বাটার প্রতিটি উপাদান ত্বকের জন্য উপকারী। বাদাম তেল ত্বক নরম কোমল করে তোলে। নারকেল তেলের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে। মোম এবং শিয়া বাটার উভয়ে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে। যা ত্বকের বলিরেখা পড়া প্রতিরোধ করতে সাহায্য করে থাকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা