,

মশলায় মাখা মনোহর আচারি বেগুন

news-image

অনলাইন ডেস্ক : ঈদে পোলাও, বিরিয়ানি, মাংস খেতে বিরক্তি ধরে যাওয়ার কথা। স্বাদ পরিবর্তনের জন্য এখন খাবার টেবিলে সবাই খোঁজেন ভিন্ন কিছু। একটু টক, ঝাল, মিষ্টি স্বাদের সবজি হলে মন্দ হয় না। বেগুন দিয়ে তৈরি করে নিতে পারেন ভিন্ন স্বাদের সবজি আচারি বেগুন। টক, ঝাল এই পদটি ভাত বা পোলাও সবকিছুর সাথে খাওয়া যায়। আসুন, জেনে নিন আচারি বেগুনের রেসিপিটা।

উপকরণ:

– বিজ্ঞাপন –

মশলার জন্য

১ চা চামচ জিরা

১/২ চা চামচ কালোজিরা

১/২ চা চামচ মৌরি

১/২ চা চামচ সরিষা

গ্রেভির জন্য

৮-১০টি ছোট বেগুন

২টি টমেটো সিদ্ধ

২-৩টি শুকনো মরিচ

১/২ চা চামচ মৌরি

১/২ চা চামচ সরিষা

১ টেবিল চামচ আদা রসুন পেস্ট

১/২ চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ লাল মরিচ গুঁড়ো

২ চা চামচ ধনিয়া গুঁড়ো

৫ টেবিল চামচ তেল

লবণ

পানি

প্রণালী:

১। প্রথমে টমেটো সিদ্ধ করে নিন।

২। একটি প্যান মাঝারি আঁচে চুলায় দিন। প্যান গরম হয়ে এলে মৌরি, কালোজিরা, জিরা, সরিষা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। সুন্দর গন্ধ বের হলে চুলা থেকে নামিয়ে ফেলুন। ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিন।

৩। এবার একটি প্যানে অল্প তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিন। বেগুনগুলো আস্ত রেখে মাঝখান দিয়ে চার ভাগ করুন। খেয়াল রাখবেন বেগুন যেন ডাঁটার সাথে যুক্ত থাকে আর মাঝের অংশ ভেঙ্গে না যায়।

৪। বেগুনের উপর অল্প তেল ছিটিয়ে দিন, যাতে করে বেগুনগুলোর দু’পাশ ভালোভাবে ভাজা হয়।

৫। এখন আরেকটি প্যানে তেল দিয়ে শুকনো মরিচ ভাজুন। মরিচ ভাজা হয়ে গেলে এতে মৌরি, কালোজিরা, সরিষা, আদা রসুনের পেস্ট দিয়ে নাড়ুন।

৬। তারপর এতে ভাজা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, সিদ্ধ টমেটো কুচি, লবণ দিয়ে রান্না করুন।

৭। মশলা থেকে তেল উপরে উঠে এলে এতে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়ুন।

৮। এরপর এতে টমেটো দিয়ে আরোও কিছুক্ষণ নাড়ুন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ৫ মিনিট পর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ১০ মিনিট রান্না করুন।

৯। ১০ মিনিট পর নামিয়ে ফেলুন মজাদার আচারি বেগুন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ