,

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ মাহফুজ (৩০) ও শরীফ (২৩) নামে দুই যুবককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।আজ সোমবার সকাল সোয়া ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকা থেকে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করে। তারা দুজনই মাদক পাচারকারী বলে জানিয়েছে পুলিশ।

আটক মাহফুজ নোয়াখলীর বেগমগঞ্জ উপজেলার আইয়ূব উল্লার ছেলে এবং শরীফ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ফেরদৌস মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের আটকের বিষয়টি  নিশ্চিত করেন ও বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানা পুলিশের একটি দল ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাকে (ঢাকা-ট-২০৪২) তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়।

তিনি আরও জানান, গাঁজা বহনকারী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?