,

ট্রাম্পের মিডিয়াবিরোধী টুইট নিয়ে ‘ঝড়’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে ছোট্ট এক ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে তিনি শারীরিকভাবে আক্রমণ করছেন, যার মাথায় কম্পিউটারের মাধ্যমে টিভি চ্যানেল ‘সিএনএনের’ একটি লোগো বসানো হয়েছে। কয়েক বছর আগের একটি ভিডিও পরিবর্তন করে এটি তৈরি করা হয়েছে। তবে মিডিয়া কর্মীরা এটাকে মিডিয়ার উপর ট্রাম্পের হুমকি ধরে নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন।

২০০৭ সালের রেসলিংয়ের একটি ইভেন্টে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হয়েছিলেন, যেখানে তিনি ফ্র্যাঞ্চাইজির মালিক ভিন্স ম্যাকমোহনকে ‘আক্রমণ’ করেন যার পুরোটাই ছিল পরিকল্পিত ও লিখিত। সেই ভিডিও ক্লিপটিই পরিবর্তন করে এটি তৈরি করা হয়েছে।

ট্রাম্পের ইন্টারনেট ফোরামে চলতি সপ্তাহের শুরুতে এই ভিডিওটি পোস্ট করা হয়।

সিএনএন অভিযোগ করে বলেছে, সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সহিংসতাকে উস্কে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবিসি মর্নিং শো-এর একজন প্যানেলিস্ট আনা নাভারো বলেছেন ‘এটা সম্পূর্ণ সহিংসতার উস্কানি। তিনি মিডিয়ার কাউকে খুন করে ছাড়বেন মনে হয়।’

চারদিন আগে সোশ্যাল মিডিয়া সাইট রেডিট-এ ট্রাম্পপন্থী একটি ফোরামে এই ভিডিওটি পোস্ট করা হয়। আর সেটি ব্যাপক জনপ্রিয়তাও পায়। সিএনএন নিউজ নেটওয়ার্কের সঙ্গে ট্রাম্পের অনবরত বাকবিতন্ডা লেগেই রয়েছে, এই সংবাদমাধ্যমকে তিনি ‘ভুয়া খবর’ বলে উল্লেখও করেছেন।

আর এমন এই ভিডিওটি টুইটারে পোস্ট করার একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যেন গণমাধ্যমকে এড়িয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা যায়।

‘আমি আধুনিক যুগের প্রেসিডেন্ট’ বলেও নিজের টুইট নিয়ে সাফাই গেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকায়, তার মন্তব্য নিয়েও কম সমালোচনা হয় না। সংবাদ সম্মেলন ডেকে নিজের মতামত জানানোর পরিবর্তনে তিনি টুইটারে মন্তব্য করতেই বেশি পছন্দ করেন।

সবশেষ এক টেলিভিশন চ্যানেলের দুই উপস্থাপককে ব্যক্তিগতভাবে টুইটারে আক্রমণ করে তিনি যে মন্তব্য করেছিলেন তা নিয়েও চলছে ব্যাপক সমালোচনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে