,

হিটলারের আঁকা ৫ ছবি নিলামে উঠছে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : শিগগিরই নিলামে উঠছে এডলফ হিটলারের আঁকা পাঁচটি ছবি।কোটি মানুষ হত্যার জন্য ইতিহাসে যিনি দায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই খলনায়ক হিটলারও ছিলেন চিত্রকর! এক হাতে খুন, অন্যহাতে শিল্প! আশ্চর্য চরিত্র।

যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান ‘মুলকস’- এর দেওয়া তথ্যানুসারে, পাঁচটি ছবির মধ্যে চারটিতে হিটলারের স্বাক্ষর রয়েছে- ‘এ হিটলার’। এর মধ্যে দুটি ছবিতে ১৯০০ শতকের প্রথম দশকের তারিখ রয়েছে। আরেকটি ছবিতে তার স্বাক্ষর না থাকলেও ফ্রেম ও শিল্পমান থেকে ধরে নেওয়া হচ্ছে, সেটিও তার হাতের ছবি।

প্রতিটি ছবির দাম উঠতে পারে ৫ হাজার থেকে ৭ হাজার পাউন্ড। গ্রাম্য রাস্তার দৃশ্য, নিজ দেশ অস্ট্রিয়ার একটি শহরের প্রবেশপথের দৃশ্যসহ ফুল, ফল ও ঘড়ির ছবি এঁকেছেন হিটলার।

হিটলারের অস্বাক্ষরিত তৈলচিত্রে তার সৎভাইঝি গেলি রবেলের সমাধি আঁকা হয়েছে। বলা হয়ে থাকে, রবেলের সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল হিটলারের। ১৯৩১ সালে নিজ পিস্তলের গুলিতে আত্মহনন করেন রবেল।

নিলামকারী প্রতিষ্ঠান মুলকসের পরামর্শক বেন জোনস বলেছেন, ‘এর আগে আমরা হিটলারের আঁকা একেকটি ছবি ৫ হাজার থেকে ১২ হাজার পাউন্ডে বিক্রি করেছি।’

হিটলার ২ হাজার থেকে ৩ হাজার ছবি এঁকেছেন বলে জানা গেছে। অধিকাংশ চিত্রকর্ম তেলরং, জলরংয়ের।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে