,

মসজিদ শব্দ দূষণের উৎস!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :অ্যারোপ্লেন, ট্রেন, গাড়ির পাশাপাশি মসজিদ থেকেও শব্দদূষণ হয় বলে দাবি করেছে ভারতের বেসরকারি শিক্ষা সংসদ ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই)। আইসিএসই-এর ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান পাঠ্যবইয়ের একটি অধ্যায়ে শব্দ দূষণের কারণ হিসাবে যে উৎসগুলির ছবি দেওয়া হয়েছে সেখানে ট্রেন, গাড়ি, বিমানের পাশাপাশি রাখা হয়েছে মসজিদও।

বিষয়টি সামনে আসার পরই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় এবং এই কাজের জন্য বইটির প্রকাশনা সংস্থা সেলিনা পাবলিশার্স-কে ক্ষমা চাওয়ার পাশাপাশি ওই প্রকাশনা সংস্থাকে ওই নির্দিষ্ট বইটির পরবর্তী সংস্করণ থেকে মসজিদের ছবি সরিয়ে ফেলার দাবিও উঠেছে।

কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সজামিনেশনের সিইও এবং সেক্রেটারি জেরি আরাথুন জানান, সংসদ স্কুলের পাঠ্যবই ছাপায়ও না কিংবা নির্ধারণও করে না। কোন বইয়ে বিতর্কিত বিষয় থাকলে সেটা নির্দিষ্ট স্কুলই পড়িয়ে থাকে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার দায় স্কুল ও প্রকাশনা সংস্থার।

যদিও ঘটনার পরই প্রকাশনা সংস্থার তরফে হেমন্ত গুপ্তা জানান, বিষয়টি সংশ্লিষ্ট সকল পক্ষকে জানিয়ে দেয়া হয়েছে। বইটির পরবর্তী সংস্করণগুলো থেকে ওই ছবিটি সরিয়ে ফেলা হবে।

বিগত এপ্রিলেই মসজিদে মাইক ব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলিউডি গায়ক সোনু নিগমের একটি পোস্টকে কেন্দ্র করে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। তার মন্তব্য ছিল ‘আজান’-এর কর্কশ শব্দে তার সকালের ঘুম নষ্ট হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে