বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ব্রাক্ষনবাড়িয়ার ২ মাদক ব্যবসায়ী। জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল  রবিবার দুপুর ১টার দিকে  জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা  আত্নসমর্পণ করে। এ সময় তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেন। আত্মসমর্পনকারী ২ মাদক ব্যবসায়ী হলেন মোঃ বাছির মিয়া ও মোঃ ইমন মিয়া।  আত্মসমর্পনকারী ২ জনের বিরুদ্ধে জেলার আখাউড়া থানায় মাদকসহ  মোট ১৯টি মামলা রয়েছে।

এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ২ মাদক ব্যবসায়ীর পরিবারকে সান্তনা দিয়ে জানান, যেসকল মাদক ব্যবসায়ী পুলিশের ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে জেলা পুলিশ।

তিনি আরও জানান এখন পর্যন্ত মোট ১৭ জন মাদক ব্যবসায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়ছে। আত্মসমর্পনকালে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার, পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও১) মোঃ ইমতিয়াজ আহম্মেদ, জনপ্রতিনিধি,সহ আত্মসমর্পনকারী ২ জনের পরিবারের সদস্যরা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু