,

মালয়েশিয়ায় অবৈধ ৫১৫ বাংলাদেশি আটক

news-image

ছয় মাসেও বিনামূল্যে বৈধতার সুযোগ ই-কার্ড গ্রহণ না করায় ৫১৫ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।

রোববার দেশটির গণমাধ্যম দ্য স্টারের অনলাইন সংস্করণ জানায়, সাঁড়াশি অভিযানের মাধ্যমে ৩ শিশু ও ১০১ নারীসহ মোট ১ হাজার ৩৫ জন বিদেশি নাগরিক আটক করা হয়।

শুক্রবার রাতে শুরু হওয়া ওই অবৈধ নাগরিকদের ধরতে অভিযানটি ছিল প্রথম ধাপ। আরো কয়েক দফা অভিযান চালানো হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

৩০ জুন বৈধ হওয়ার জন্য ইনফোর্সমেন্ট কার্ড বা ইকার্ড প্রকল্পের মেয়াদ শেষ হবার পর মধ্যরাতে অভিযান শুরু করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

অভিযানের পর ইমিগ্রেশনের ডিজি দাতুক শেরি মোস্তাফার আলি জানান, দেশজুড়ে ১৫৫টি স্থানে অভিযান চালানো হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৫১৫, ইন্দোনেশিয়ার ১৩৫, মিয়ানমারের ১০২, ফিলিপাইনের ৫০ ও ভিয়েতনামের ২ জন নাগরিক রয়েছেন।

এর আগে শুক্রবার সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মোস্তাফার আলি জানান, যারা ভাবছেন ই-কার্ড এর মেয়াদ বাড়ানো হবে তাদের জন্য বলছি, কোনো উপায়েই এর মেয়াদ বাড়ানো হবে না। আমরা দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। অবৈধ অভিবাসী শ্রমিকদের দেশছাড়া করতে প্রতিদিনই চলবে আমাদের অভিযান।

সূত্র : আরটিভি

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ