,

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলিতে আহত ১৭

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের একটি নাইটক্লাবে বন্দুক হামলা চালিয়েছে এক অস্ত্রধারী। শনিবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে আরকানসাসের পাওয়ার আল্ট্রা লাউন্জে কনসার্ট চলাকালে ওই বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন অন্তত ১৭ জন।
পুলিশ বলছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে পুলিশ বলছে, পাওয়ার আল্ট্রা লাউন্জে আহতরা বেঁচে আছেন। এর আগে একজনকে আশঙ্কাজনক বলা হলেও বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।
আরকানসাসের লিটল রক পুলিশ বলছে, নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় তদন্ত চলছে। রাত আড়াইটার দিকে পাওয়ার আল্ট্রা লাউন্জে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ব্রিটিশ দৈনিক দ্য ইনিডপেনডেন্ট বলছে, কনসার্টে তর্ক-বিতর্কের পর গোলাগুলির ঘটনা ঘটেছে। লিটল রক পুলিশের প্রধান কেন্টন বাকনার বলেন, নাইটক্লাবের ভেতরে অবস্থানকারীদের মধ্যে তর্কাতর্কির পর গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ