,

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলার প্রতিবাদে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ- ভিএইচপি। শনিবার মিশনের কাছে বেকবাগান মোড়ে বিক্ষোভ দেখায় ভিএইচপি’র প্রায় শতাধিক কর্মী-সমর্থক।

এদিন সকালে প্রথমে কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে জমায়েত হয় ভিএইচপি’র সমর্থকরা। এরপর দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে মিছিল করে তারা মিশন প্রাঙ্গণের দিকে এগোতে থাকে। ভিএইচপি’র পাশাপাশি, বজরং দল, বিজেপি, হিন্দু ও বৌদ্ধ মন্দির কমিটির শীর্ষ নেতা ও কর্মকর্তারাও মিছিলে অংশ নেয়।

যদিও মিশনের সামনেই বেকবাগান মোড়ে মিছিলের পথ আটকায় পুলিশ। এরপর সেখানেই বাংলাদেশ বিরোধী স্লোগানও দিতে থাকে তারা। মিছিল থেকে জামাত-ই-ইসলাম, হেফাজত ইসলামের মতো সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়।

বজরং দলের নেতা অভিজিৎ মজুমদার জানান, ‘বাংলাদেশে হিন্দু, চাকমাসহ সংখ্যালঘুদের ওপর দিনের পর দিন মুসলিম মৌলবাদের অত্যাচারের চলছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, নারীদের ওপর নির্যাতন হচ্ছে-আজকে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এ অত্যাচারে বিপুলসংখ্যক সংখ্যালঘু মানুষ খুন হচ্ছে অথবা দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ সরকার সে দেশের হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না।’

আগামীদিনে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বড় আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ