,

হৃদযন্ত্র বিকল হয়েও বেঁচেছিলেন, মারা গেলেন সন্তান জন্ম দিয়ে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনের বাসিন্দা মেগান জনসন (৩১)। সাত বছর আগে তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে পড়েছিল। বাঁচার আশাও ছিল ক্ষীণ। এর পর হৃদযন্ত্র প্রতিস্থাপন করে ফিরে এসেছিলেন নিশ্চিত মৃত্যুর কবল থেকে। সেই ঘটনায় আনন্দিত হয়ে তাঁর স্বামী নাথান ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। এর সাত বছর পর সন্তান জন্ম দিয়ে আবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেগান। কিন্তু এ যাত্রায় আর তাঁকে রক্ষা করা যায়নি। পরিবারের সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।

মেগানের স্বামী নাথানের পারিবারিক বন্ধু যশ উইলসন জানান, স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ২টা ৪০ মিনিটে মিসৌরির নাশভিল শহরের ভান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে এক ফুটফুটে কন্যাশিশুর জন্ম দেন মেগান। সবকিছু ঠিকঠাকই ছিল। নাথান তাঁর শিশুর আগমনের খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘অচিরেই সবার সঙ্গে তাকে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হবে। আমি সুখী মানুষ।’

দি ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, মেগান-নাথান দম্পত্তি তাঁদের সন্তানের নাম দিয়েছিলেন ইলি কেটি। এর একদিন না যেতেই তাঁদের আনন্দে ভাটা পড়তে থাকে। বুধবার সকাল ৯টার দিকে মেগান অসুস্থ বোধ করতে শুরু করেন। অবস্থা বেগতিক দেখে ছুটে আসেন চিকিৎসকরা। এর পর ১০টার কিছুক্ষণ আগেই মারা যান মেগান।

এ বিষয়ে জনসনের বন্ধু যশ উইলসন বলেন, ‘তারা (মেগান-নাথান) খুবই উচ্ছ্বসিত ছিল। সারা রাত না ঘুমিয়ে তারা সন্তানের সঙ্গে সময় কাটিয়েছে। সকাল পর্যন্ত তার সঙ্গে কথা বলেছে।’

উইলসন জানান, মেগানের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন নাথান। তাঁর নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা তাঁদের কন্যাকে দেখতে এসেছে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়া নারীরা সন্তান জন্মদানের পর আবার একই সমস্যায় আক্রান্ত হতে পারেন। মেগানের ক্ষেত্রেও এমনটা ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন গর্ভধারণ করলে পরিস্থিতি জটিল হতে পারে বলে তাঁকে আগেই সতর্ক করে দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে