,

আফগানিস্তানে বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বিভিন্ন জঙ্গি আস্তানায় দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘন্টায় ১৩ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন ইসলামিক স্টেট (আইএস) এর প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘গত ২৪ ঘন্টায় জঙ্গি আস্তানা লক্ষ্য করে আফগান বিমান বাহিনীর হামলায় ইসলামিক স্টেট গ্রুপের ৫ সদস্যসহ ১৩ সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। খোয়াজা খিল গ্রাম,পাকতিকার বারমাল জেলা, কোরা কোল গ্রাম, সাল-ই-পুল জেলার সাইয়াদ ও আকসাই গ্রাম এবং জোজান প্রদেশের কোশ টিপা জেলায় এ অভিযানগুলো চালানো হয়। ’ খবর সিনহুয়ার।

বিবৃতিতে আরো বলা হয়, অভিযানে জঙ্গিদের অস্ত্র ও গাড়িও ধ্বংস হয়ে গেছে।তবে তালেবান বা আইএস এ ব্যাপারে এখনো কিছু জানায়নি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ