সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহবাসের পর এই কাজটি করলে গর্ভবতী হবেন না

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :অনিরাপদ যৌন সঙ্গমে জড়িয়ে পড়ছে তরুণ-তরুণীরা। সারা বিশ্বেই এই হার দিনকে দিন বাড়ছে। নতুন প্রজন্মের এসব টিনএজার জন্মনিয়ন্ত্রণের কার্যকর উপায় সম্পর্কেও অজ্ঞ। নতুন একটি গবেষণায় এমন তথ্যই বেরিয়ে এসেছে।

ক্লুলেস অর ক্লড আপ, ইয়োর রাইট টু বি ইনফর্মড অ্যাবাউট কন্ট্রাসেপশন? নামে গবেষণাটি পরিচালনা করে করে যুক্তরাষ্ট্রের বেয়ার হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।

২৬টি দেশে ছয় হাজার তরুণ-তরুণীর ওপর ওই গবেষণাটি পরিচালনা করা হয়। এ সব দেশের মধ্যে চিলি, পোল্যান্ড এবং চীনও রয়েছে বলে ফক্স নিউজ ডটকমের প্রতিবেদনে বলা হয়।

বিশ্ব গর্ভ-নিরোধ দিবস (ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন দিবস-ডব্লিউসিডি) উপলক্ষ্যে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, নতুন সঙ্গীর সঙ্গে অনিরাপদ যৌন সংসর্গে জড়িয়ে পড়ার হার ফ্রান্সে ১১১ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৩৯ শতাংশ এবং যুক্তরাজ্যে ১৯ শতাংশ। এই হার গত তিন বছরের।

গবেষণার সঙ্গে জড়িত ডব্লিউসিডি’র টাস্কফোর্সের সদস্য ডেনিস কেলার বলেন, গর্ভ-নিরোধ সম্পর্কে তরুণ-তরুণীরা বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছে না কিংবা তা পেতে বাধার সম্মুখীন হচ্ছে। সারা বিশ্বেই এই চিত্র চোখে পড়েছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে এখনও অনেক আজগুবি এবং ভ্রান্ত ধারণা তরুণ-তরুণীদের মধ্যে প্রচলিত রয়েছে।

গবেষণায় আরও বলা হয়, অপরিকল্পিত গর্ভধারণ সারাবিশ্বেই একটি আলোচ্য ইস্যু। কয়েকটি দেশের তরুণ-তরুণীদের অনিরাপদ যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার মাত্রা বেড়ে যাওয়ায় ওই সব দেশে যৌন-শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে। ইউরোপে গবেষণায় অংশ নেওয়া তরুণ-তরুণীদের অর্ধেক বলেছে, তারা স্কুল থেকে যৌন বিষয়ে শিক্ষা পেয়েছে।

অন্যদিকে লাতিন আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং যুক্তরাষ্ট্রে তিনভাগের-একভাগ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতামূলক তথ্য পাওয়ার কথা বলেছেন। আবার কেউ কেউ বলেছে, তারা স্বাস্থ্যকর্মী বা চিকিত্সককে এ ব্যাপারে প্রশ্ন করতে বিব্রত বোধ করেছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা