,

মাশরাফির সাক্ষাত পেতে কখন যাবেন?

news-image

স্পোর্টস ডেস্ক : একজন ক্রিকেটারের চাইতেও একজন মানুষ হিসেবে কোটি কোটি ভক্তর কাছে আইডল হলেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার গভীর জীবনবোধে উজ্জীবিত করে সবাইকে। তাইতো টাইগার ক্যাপ্টেনের সঙ্গে সাক্ষাত করতে মানুষের ঢল নামে সর্বত্র। বর্তমানে নড়াইলে নিজের বাড়িতে অবস্থান করছেন টাইগার ক্যাপ্টেন। সেখানও প্রতিদিন লেগেই আছে মানুষের ঢল। দূর-দূরান্ত থেকে মানুষ আসছে ম্যাশের সঙ্গে দেখা করতে। হাসিমুখে তাদের আবদার পূরণ করছেন মাশরাফি।

তবে একটু ভেবে দেখুন তো, ক্রিকেট আর ভক্তদের বাইরেও একজন মানুষের নিজস্ব একটা জীবন আছে। বেশিরভাগ সময়ই দর্শনার্থীদের চাপে বাড়ি থেকে বের হওয়ার ফুরসত পাননা তিনি। কিন্তু ভক্তরা তো আসে ভালোবেসে প্রিয় নায়কের সঙ্গে দেখা করতে। ভালোবাসা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো যুক্তির ধার ধারে না। ম্যাশও কাউকে নাখোশ করতে চান না। তাই এই সমস্যার একটি দারুণ সমাধান বের করেছেন টাইগার ক্যাপ্টেন। ভক্তদের সঙ্গে সাক্ষাতের জন্য সময় বেঁধে দিয়েছেন মাশরাফি। এখন থেকে দিনে তিনবার ম্যাশের সাক্ষাত পাবেন ভক্তরা।

আগামী ১ জুলাই শনিবার নাগাদ ঢাকায় ফেরার কথা আছে মাশরাফির। সে পর্যন্ত তিনি নড়াইলেই থাকবেন। এই কয়দিন মধ্যে মাশরাফির সান্নিধ্য পেতে তিনটি নির্দিষ্ট সময়ে যেতে হবে। সকাল ১০টা থেকে ১১টা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা এবং রাত ৯টা থেকে সাড়ে ৯টা। এই তিন সময়ে গেলেই মিলবে প্রিয় অধিনায়কের দেখা। সাথে সেলফি কিংবা অটোগ্রাফও। আসলে রাজধানীর কঠিন জীবন ছেড়ে একটু নিজের মত কাটাতে নড়াইলে যান মাশরাফি। কিন্তু ভক্তদের চাপ লেগেই আছে। বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসছেন তাকে দেখতে। মানুষকে ভালোবেসে যাওয়া ম্যাশ কাউকে হতাশ করতে চান না। তাই এই ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের