,

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ঈদুল ফিতর

news-image

নিজস্ব প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। সোমবার সকাল ৮টায় জেলা ঈদগাহ্ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন স্থানীয় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি শামসুল হক।

জামাতে নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লাহ্সহ জেলার বিশিষ্ট জনেরা। নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

জেলা ঈদগাহ্ মাঠ ছাড়াও শহরের লোকনাথ দিঘির ময়দান, সদর হাসপাতাল জামে মসজিদ, পুলিশ লাইনস্ মাঠ ও শেরপুর ঈদগাহ্ মাঠসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে নানা শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন। পরে নামাজ শেষে একে অপরের সঙ্গে বুক মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে