,

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদসামগ্রীসহ বস্ত্র বিতরন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অবনূরপুর (সোয়ান)-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরন অনুষ্ঠানে গতকাল রবিবার নুরপুর বালিকা বিদ্যালয় মাঠে সোয়ানের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী।বিশেষ অতিথি ছিলেন গোর্কণ ইউপি চেয়ারম্যান মোঃ হাসান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজারুল হক, হুমায়ুন রেজা চৌধুরী, নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বসির আল হেলাল, প্রভাষক ছোয়াবআহমেদ, প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তুন, প্রভাষক নবী হোসেন, এডভোকেট মহিদ উদ্দিন মহিদ, মোঃ রুহুল আমিন, এডভোকেট এমদাদুল হক হাদী, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, আশরাফ উদ্দিন লিটন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন রতন, সোয়ানের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আজাদ, সদস্য মোঃ আকবর হোসেন মাস্টার। অনুষ্ঠানে ১০০ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ শাড়ি ও লূঙ্গী বিতরন করা হয়।পরে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন । এতে সোয়ানের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?