,

আশুগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সন্ত্রাসী হামলায় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম (৩৫) গুরুতর আহত য়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ প্রেসক্লাবের ভেতরে এ ঘটনা ঘটে। আহত শফিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ জানান, বিকেলে শফিকসহ অন্যান্য সাংবাদিকরা প্রেসক্লাবে বসে কথা বলছিলেন। এসময় স্থানীয় চরচারতলা গ্রামের মিজানের নেতৃত্বে একদল যুবক শফিকের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীদের এলোপাথারী মারধরে শফিক তার চোখে মারাত্বক আঘাত পেয়েছেন। পরে শফিককে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জের ডে-নাইট হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনার সাথে জড়িতের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। হামলাকারীদের ধরতে বিভিন্ন যায়গায় অভিযান চালান হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে