,

নাসিরনগরে ভলাকুট-কুন্ডা সড়কের বেহাল দশা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ নাসিরনগর উপজেলার কুন্ডা-ভলাকুট সড়কের অধিকাংশ পাকা হলেও কাহেতুরার মধ্যবর্তী স্থানে সড়ক কর্দমাক্ত থাকায় এখন বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে মাত্র দেড় কিলোমিটার সড়ক কর্দমাক্ত থাকায় জনসাধারণের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ।

সড়কটি কুন্ডা থেকে ভলাকুট যাওয়ার কাহেতুরার মধ্যবর্তীস্থানে কর্দমাক্ত হওয়ায় কারণে অল্প বৃষ্টি হলেই কয়েক হাজার মানুষের কষ্টের সীমা থাকে না।

এদিকে সড়কটির সংস্কার কাজ ‌দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই সড়ক দিয়ে একমাত্র ভলাকুট ইউনিয়নে জনগণকে যেতে হয়। জনগুরুত্বপূর্ণ কুন্ডা-ভলাকুট সড়কটি সংস্কার কাজ না হওয়ায় কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কের বিভিন্নস্থানে গর্তের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ভলাকুট ইউনিয়নের শত শত মানুষ যাতায়াত করে।কাহেতুরা গ্রামের শিক্ষার্থীরাও ওই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু বর্তমানে কাচাঁ সড়কে বর্ষার পানি জমে কর্দমাক্ত হয়ে পড়েছে।এতে ওই এলাকার মানুষ দীর্ঘপথ ঘুরে উপজেলা সদর দিয়ে নৌকা দিয়ে ভলাকুট যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

উপজেলা প্রকৌশলী মোঃ রিয়াদুল কুদ্দুস জানান,সিবিসি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা প্রকল্প ডিপিপি‘র অর্ন্তভূক্ত করা হয়েছে। প্রকল্পের অনুমোদন সাপেক্ষে দেড় কিলোমিটার কর্দমাক্ত সড়কের কাজ শীঘ্রই বাস্তবায়ন করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে