,

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশত বাড়ি ভাঙচুর-লুটপাট

news-image

নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের অন্তত অর্ধশতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

আজ শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

> স্থানীয়রা জানায়, দুবলা গ্রামের আবদুল আওয়াল শাহ মাজার নিয়ে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল্লাহ আল মামুনের সঙ্গে একই গ্রামের রাহাত মিয়ার বিরোধ চলে আসছিল। সম্প্রতি মাজারের ওরসে গান-বাজনা করতে নিষেধ করায় মামুনের সঙ্গে রাহাতের বাক-বিতণ্ডা হয়।

> এ নিয়ে ২৫ মে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জামাল মিয়া নামে মামুনের এক সমর্থক নিহত হন। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলাও দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই অনেকটা পুরুষ শূন্য হয়ে পড়ে দুবলা গ্রাম।

> এছাড়া স্থানীয় দুবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ নির্বাচন নিয়েও মামুন ও রাহাত সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে শনিবার সকাল থেকে মামুনের সমর্থক রাহাত সমর্থকদের ঘর-বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। এসময় হামলাকারীরা অন্তত অর্ধশতাধিক ঘর-বাড়ি ভাঙচুর করে লুটপাট চালায়। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হন।

> ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, ভাঙচুরের খবর পেয়ে দুবলা গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে