,

বিচ্ছেদের পর ৫টি বিষয় শিখতে পারবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসার বন্ধনগুলো যখন আলগা হয়ে যায়, তখন সম্পর্কে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে। অনেকেই বিচ্ছেদের বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারে না। কেউ হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কেউ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে, কেউ বা আত্মহননের মতো পথ বেছে নেয়। এই চিন্তাভাবনাগুলো মাথায় ঘুরপাক খাওয়াটা স্বাভাবিক। তবে এসব থেকে বেরিয়ে আসতে হয়, কারণ আপনার জীবন অন্যদের চেয়ে কম মূল্যবান নয়।

বিচ্ছেদের বিষয়টি স্বাভাবিকভাবে বিবেচনা করলে অনেক ভালো দিক সামনে আসবে। সম্পর্ক বিচ্ছেদ কীভাবে আপনাকে শক্তিশালী করে তুলতে পারে, তা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

১. বাস্তবতা শেখায়:
সম্পর্কের ভেতর আবেগ গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে ডেট করা, উপহার আদান-প্রদান এবং ছোট ছোট বিষয়ে অভিমানের মতো ব্যাপার থাকে। অন্যদিকে যখন বিচ্ছেদ ঘটে, তখন জীবনের প্রকৃত বাস্তবতা সামনে আসে। যার ফলে পরে কোনো সম্পর্কে জড়ানোর আগে আপনি আরো বেশি সচেতন হবেন।

২. আত্মবিশ্বাস বাড়ায়:
সম্পর্ক থাকার সময় অধিকাংশ মানুষ কোনো সমস্যা কিংবা বিষণ্ণতায় ভুগলে সঙ্গীর ওপর নির্ভর করেন। আর বিচ্ছেদের পর বুঝতে পারবেন, ভালো থাকা আসলে নির্ভর করে নিজের ওপর। আর এ সময় আপনি আত্মনির্ভরশীল হতেও শিখবেন।

৩. জীবনে কোনো কিছুই স্থায়ী নয়:
পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী হয় না। মানুষের অনুভূতিরও পরিবর্তন ঘটে। সম্পর্ক বিচ্ছেদ মানে সব শেষ হওয়া নয়, নতুন করে শুরু করা।

৪. নতুন করে বাঁচতে শেখায়:
অনেকেই বলে, প্রেম জীবনে একবার আসে। কথাটি ভিত্তিহীন। কেননা, বাধা পেরিয়ে সামনে নতুন করে এগিয়ে যাওয়ার নাম জীবন। সম্পর্কে বিচ্ছেদ ঘটলে নতুন করে জীবন শুরুর প্রেরণা পাবেন।

৫. জীবন মানেই সংগ্রাম:
জীবন ফুলের বিছানা নয়। অনেক সংগ্রাম করে বাঁচতে হয়। সম্পর্কে বিচ্ছেদের ফলে মানসিকভাবে ভেঙে পড়া স্বাভাবিক। কিন্তু এর মধ্য দিয়েই আপনি পুনরায় নিজের পায়ে দাঁড়াতে পারবেন, যা আপনাকে আগের তুলনায় স্বাবলম্বী করে তুলবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ