বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ সময়ে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আর মাএ দুইদিন পর পবিত্র ঈদুল ফিতর । পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আমেজে শেষ সময়ে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার। এজন্য সবাই পরিবার-পরিজন নিয়ে ছুটাছুটি করছে এক মার্কেট থেকে আরেক মার্কেট। নিজের স্বার্থের মর্ধ্যে পছন্দের পোষাকটি কিনতে। তাই চারদিকে শুধু মানুষের প্রচন্ড ভিড় আর এতে ব্যস্ত হয়ে উঠেছে পুরো শহরের রাস্তাঘাটসহ মার্কেট গুলো।

সরেজমিনে ঘুরে দেখা যায় যে, শহরে মটর চালিত অটোরিক্সা, রিক্সা বা প্রাইভেট ব্যবহ্নত গাড়ির সারাক্ষণ যেন রাস্তাঘাটে অনেকটা ভিড় লেগেই আছে। ছোট থেকে বড় সবাই ঈদের আনন্দে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে শহরের বিভিন্ন মার্কেট গুলোতে। শহরের কোর্ট রোডস্থ স্বপ্নলোক-ড্যাজল, নাইনজিরোসহ ফ্যাশন হাউজের ছোট-বড় দোকান গুলোতে লেগে আছে উপচে পড়া ভিড়। গ্রামের মানুষগুলো এখন শহরমুখী তাই কেনাকাটাও বেশ জমে উঠেছে।

আজ শুক্রবার দিনভর আবার রাত সাড়ে এগারটা পর্যন্ত দেখা যায়, শহরের পৌর আধুনিক সুপার মার্কেট, সিটি সেন্টার, পুরাতন সুপার মার্কেট, আনিছ প্লাজা, এফএ টাওয়ার, বি.বাড়িয়া টাওয়ার, নিউ মার্কেট, হকার্স মার্কেট, আল-আমিন প্লাজা ও আশিক প্লাজা ঘুরে ফ্যাশন হাউজসহ সাধারণ দোকানগুলোতে কেনাকাটার অনেক ভীড়। সকল দোকানের মালিক ও কর্মচারী খুব একটা বেশী অলস সময় কাটাতে পারছেননা।

ফ্যাশনের হাউজের বিক্রেতারা বলেন, ঈদে এবার পর্যাপ্ত পরিমানে মালামাল সরবরাহ করা হয়েছে। ছেলেদের পোষাকের মধ্যে বাহুবলী-টু, কাটাপ্পা ও কাবিল প্যান্টের চাহিদা বেশি।

কথা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে তারা বলেন, দেশী-বিদেশী যার যার চাহিদা অনুযায়ী কাপড়ের প্রতি আগ্রহ ভালই চলছে। এবছর সুলতান সুলেমান সিরিয়ালে নায়িকা চরিত্রের হুররাম সুলতানের নামে বাজারে আসা ‘হুররাম সুলতান পোষাক ভালো বিক্রি হচ্ছে।

অন্যদিকে শহরের ছাতিপট্রি, সিনেমা হল রোডে জুতার দোকানে একই অবস্হা। বি,বাড়িয়া টাওয়ারে ফ্যাশনাবল দামী জুতার দোকানগুলোতে ক্রেতার যেন কমতি নেই। আবার অন্য কেনাকাটার শেষ বেলাতে কসমেটিক দোকান নিজের পছন্দের সাজঘুজের কাজটি সেরে নিচ্ছেন অনেকে। আসলে সব মিলিয়ে এবার ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার অনেকটাই উৎসব মুখর। তবে ক্রেতাদের পক্ষ থেকে বাড়তি দাম নিয়ে রয়েছে অসন্তোষ।

তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অন্যান্যবার থেকে এবার শেষ সময় এসে ব্যবসা ভাল হবে বলে বিক্রেতারা আশা করছেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু