,

শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েদের হার্ট এ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি কমে

news-image

স্বাস্থ্য ডেস্ক : শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েদের পরবর্তী জীবনে হার্ট এ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। এ বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন চীন ও যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। যে মায়েরা তাদের শিশুকে ২ বছর অথবা কমপক্ষে দেড় বছর বুকের দুধ নিয়মিত পান করান। পরবর্তী জীবনে তাদের এই রোগগুলোর প্রায় ১৮ শতাংশ ঝুঁকি কমে যায়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ও চীনের চাইনীজ একাডেমি অব মেডিকেল সাইন্স এন্ড পিকিং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা যৌথভাবে তাদের এই গবেষণার ফল প্রকাশ করেছেন। এই গবেষণার জন্য তারা ২ লাখ ৮০ হাজার চীনা নারীকে নির্বাচন করেন। তাদের উপর দীর্ঘদিন গবেষণা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানিয়েছেন।

তাদের গবেষণা বলছে শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ানো শুধুমাত্র মায়েদের জন্যই নিরাপদ নয়। এটি শিশুকেও নানা রকম রোগ জীবানু ও ইনফেকশনের হাত থেকে রক্ষা করবে। পূর্বে গবেষণায় জানা গিয়েছিল শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েদের স্তন ও জরায়ু ক্যান্সারের মতো জটিল রোগের সম্ভাবনা কমে যায়। তাছাড়া গর্ভের সন্তানের পুষ্টি যোগাতে মায়েদের শরীরে যে অতিরিক্ত চর্বি জমা হয়। মায়েদের এই স্থুলতাও শিশুকে বুকের দুধ পান করানোতে কমে যায়।

সম্প্রতি এ বিষয়ে নতুন গবেষণা শিশুকে বুকের দুধ খাওয়ানোর উপকারিতার সঙ্গে আরও তথ্য যুক্ত করলো। যা মায়েদের শিশুকে বোতলে দুধ পান করানোর পরিবর্তে বুকের দুধ পান করাতে উৎসাহিত করবে বলে আশা করছেন গবেষকরা। ইন্ডিপেনডেন্ট, টাইম

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের