,

আশুগঞ্জে দুই শিশুসহ নারী অপহরণকারী আটক

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জ উপজেলার তারুয়ায় দুই শিশুসহ খোরশেদা বেগম ওরফে সোহেদা (৩৫) নামে এক নারী অপহরণকারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার তারুয়া ইউনিয়নের লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। সোহেদা নবীনগর উপজেলার বীরগাও ইউনিয়নের বাইশমৌজা শিবপুর এলাকার মৃত জালাল মিয়ার স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে উপজেলার তারুয়া বাজারের কাছ থেকে জান্নাত (৮) ও মহিমা (৮) নামে দুই শিশু সহ সোহেদাকে এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এসময় স্থানীয় লোকজন সোহেদাকে আটক করে পিটুনি দেয়। এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে পরে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দুই শিশু সহ সোহেদাকে আটক করে থানায় নিয়ে আসে। সোহেদার কাছ থেকে উদ্ধার হওয়া দুই শিশু হল তারুয়া এলাকার মিয়াজী বাড়ির রাজা মিয়াজির মেয়ে জান্নাত ও আড়াইসিধা আলী হুজুরের বাড়ির মনির হোসেনের মেয়ে মহিমা।
উদ্ধার হওয়া জান্নাত ও মহিমা জানায়, টাকা ও চকলেট দেয়ার কথা বলে সোহেদা তাদের সাথে করে নিয়ে আসে। পরে বিভিন্ন যায়গায় নিয়ে ঘোরাফেরা করতে থাকে। এসময় কৌশলে সোহেদা মহিমার কানের দুলও খুলে নেয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার জানান, এলাকাবাসী সোহেদাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। উদ্ধার হওয়া লোকজনের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে