,

ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে বুধবার দুই নারীসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার গৌর শংকর দাশ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, জেলার বিজয়নগর উপজেলার দত্তখোলা গ্রামের কনু মিয়ার মেয়ে জান্নাত বেগম (২৬), নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রামের আব্দুর রহমান প্রকাশ নুরু মিয়ার মেয়ে লাভলী আক্তার (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া মহল্লার মৃত খায়ের মিয়ার ছেলে জাবেদ মিয়া (৩০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শহরের মেড্ডা এলাকার মনির মিয়ার বসত বাড়িতে (বাড়ি নম্বর ৭৩৪) অভিযান চালিয়ে ওই তিন প্রতারককে আটক করে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে।

ওসি আরও জানান, এ প্রতারক চক্রটি মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অপহরণ শেষে মোটা অংকের মুক্তিপণ আদায় করে। তাদের কবল থেকে আহতাবস্থায় উদ্ধার করা সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র দাশের ছেলে গৌর শংকর দাশকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে