,

নাসিরনগরে হামলার ঘটনায় ফের কারাগারে আঁখি

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় হরিপুর ইউনিয়নের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে আবারো কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির কামালের আদালতে হাজিরা দিতে আসলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেওয়ান আতিকুর রহমান আঁখি নাসিরনগরের হামলার ঘটনায় দায়ের করা চারটি মামলার অন্যতম আসামি। গ্রেফতারের পর তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে জেলার নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ডিবি পুলিশ ঢাকা থেকে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?