,

যে দশ পেশার পুরুষের প্রতি নারীর বিশেষ আকর্ষণ

news-image

লাইফস্টাইল ডেস্ক : পুরুষের বিশেষ কিছু পেশার প্রতি নারীদের আকর্ষণ রয়েছে। রুচিভেদে এর তারতম্য রয়েছে। রিলেশানশিপ ম্যানেজমেন্ট সংস্থা ‘আ হার্ট টু উইন’ পরিচালিত একটি সমীক্ষা দাবি করছে ১০টি পেশার পুরুষদের মেয়েদের বিশেষ নজরে দেখে। কোন ১০টি পেশার প্রতি মেয়েদের আকর্ষণ? জেনে নিন-

১. ফটোগ্রাফার: বয়ফ্রেন্ড তার সুন্দর সুন্দর ছবি তুলুক, এটা কোন মেয়ে না চাইবে! কাজেই ফটোগ্রাফারদের প্রতি আলাদা আকর্ষণ মেয়েদের থাকেই।

২ শেফ: প্রেমিক বা বর যদি ভাল রাঁধতে জানে, তা হলে তা যে কোনও মেয়ের পক্ষেই আনন্দের। তা ছাড়া নামজাদা শেফদের রোজগারও প্রচুর।

৩. সেনাকর্মী: দেশরক্ষার মতো মহৎ কাজে যিনি নিজেকে সঁপে দিয়েছেন, সেই পুরুষের কাছে হৃদয় হারাতে প্রস্তুত থাকবে অনেক মেয়েই।

৪ পাইলট: আকাশের কাছাকাছি উ়়ড়ে বেড়ানোই পাইলটদের কাজ। অ্যাডভেঞ্চার, রোম্যান্স, অর্থ— কী নেই এই পেশায়। পাইলটরা তাই সহজেই জিতে নেন মেয়েদের মন।

৫. ডাক্তার: মানবসেবার ব্রতে এঁরা নিবেদিত। ডাক্তারদের তাই বরাবরই একটু আলাদা নজরে দেখে মেয়েরা।

৬. ব্যবসায়ী: ব্যস্ততায় ডুবে থাকা, একটু একটু করে নিজের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটানো, পরিশ্রমের মাধ্যমে নিজের আর্থিক উন্নতি— একজন ব্যবসায়ীর এই সমস্ত লক্ষণকে ভাল না বেসে মেয়েরা পারে না।

৭. গায়ক: একটা গান যত সহজে মানুষের মন জিতে নিতে পারে, তার তুলনা হয় না। স্বভাবতই গায়কদের প্রতি মেয়েরাও একটু আলাদা দুর্বলতা অনুভব করে।

৮. সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ইঞ্জিনিয়ার তো এখন পাড়ার অলিতে-গলিতে। তাদের মধ্যেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রতি একটু বেশি আকৃষ্ট হয় মেয়েরা।

৯. সাহিত্যিক: বই পড়ার চল কমে গিয়ে থাকতে পারে, কিন্তু প্রেমিক কিংবা স্বামী হিসেবে এখনও অনেক মেয়েই সাহিত্যিকদের পছন্দ করে।

১০. অভিনেতা: অভিনেতাদের কে না পছন্দ করে! নিজের ভালবাসার মানুষ হিসেবেও তাই অভিনেতাদের বেছে নিতে চায় মেয়েরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে