,

নদী সাঁতরে দক্ষিণ কোরীয়ায় কিমের সেনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হান নদী সাঁতরে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছেন উত্তর কোরিয়ার এক সেনা সদস্য। এনিয়ে সপ্তাহের দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, খরস্রোতা নদীর অপেক্ষাকৃত সরু অংশ দিয়ে সাঁতার কেটে পালিয়ে এসেছেন ওই সেনা। ভেসে থাকার সুবিধার্থে ঘাড়ে ফোম বেঁধে নিয়েছিলেন তিনি।

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। তবে সীমানা রেখা রয়েছে। যার দুই পাশে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সেনাদের কড়া পাহারা রয়েছে। গত সপ্তাহে কঠোর নিরাপত্তাবেষ্টনীর এই সীমান্ত হেঁটে পার হয়ে দক্ষিণ কোরিয়ায় চলে আসেন এক উত্তর কোরীয় সেনা। আগে উত্তর কোরিয়ার সেনাদের পালিয়ে যাওয়ার হার ছিল বছরে একজনের মতো। কিন্তু এবার এক সপ্তাহে দুজন পালিয়ে গেলেন।

দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, সবশেষ পালিয়ে আসা সেনার বয়স ২০ বছরের কাছাকাছি। রাজধানী সিউলের পশ্চিমে তাকে পাওয়া যায়। পালিয়ে আসা সেনা গোঁঙানির স্বরে বলছিলেন, ‘আমাকে হত্যা করো না। দেশ ত্যাগ করে আমি এখানে পালিয়ে এসেছি। ’ তবে তাকে এখন জিজ্ঞাসাবাদ করবেন দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তারা।

১৯৫৩ সালে যুদ্ধবিরতির মাধ্যমে দুই দেশের মধ্যকার যুদ্ধ শেষ হলেও আনুষ্ঠানিক শান্তি চুক্তি না হওয়ায় কৌশলগতভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো যুদ্ধাবস্থায় রয়েছে।

সিউল জানিয়েছে, কোরীয় যুদ্ধ শেষ হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৩০ হাজার উত্তর কোরীয় পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই চীন হয়ে দক্ষিণ কোরিয়ায় এসেছে। উত্তর কোরিয়ার সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে চীনের সঙ্গে।সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?