,

আফগানিস্তানে প্রাদেশিক পুলিশ দপ্তরে আত্মঘাতী হামলা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে পাঁচটি আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। রোববার সকালে পাকিতা প্রদেশের রাজধানী গার্দেজ শহরে এ হামলার ঘটনা ঘটে।

আফগান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম হামলা হয়। ওই সময় গার্দেজ শহরে পুলিশ সদর দপ্তরের ফটকের সামনে বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী। এই বিস্ফোরণের পর ফটকের সামনে আরো চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দুই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত ও পাঁচজন আহত হয়েছে বলেও জানিয়েছেন দানিশ।

তবে শহরের হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারা পাঁচ পুলিশ সদস্যের মৃতদেহ পেয়েছেন। এছাড়া ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২০জন বেসামরিক নাগরিক।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, হামলায় শতাধিক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?