,

নিখোঁজ ৭ মার্কিন সেনার লাশ উদ্ধার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের একটি রণতরীর সঙ্গে মালবাহী জাহাজের সংঘর্ষে নিখোঁজ সাত মার্কিন নৌসেনার লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার মার্কিন নৌবাহিনী এবং জাপানিজ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

জাপানের স্থানীয় সময় রবিবার সকালে নিহত সেনাদের লাশ উদ্ধার করা হয়েছে বলে মার্কিন নৌবাহিনীর তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। মার্কিন নৌবাহিনী জানায়, উদ্ধারকর্মীরা জাহাজের ক্ষতিগ্রস্ত অংশে প্রবেশ করে সাত নাবিকের সন্ধান পান। তাদের পরিচয় জানতে জাপানের একটি হাসপাতালে নেয়া হবে।

শনিবার জাপান উপকূলে একটি মালবাহী জাহাজের সঙ্গে মার্কিন রণতরী ইউএসএস ফিটজজেরাল্ডের সংঘর্ষ হয়। এতে সাত মার্কিন নৌসেনা নিখোঁজ হয়। আহত হন জাহাজটির কমান্ডিং কর্মকর্তাসহ বেশ কয়েকজন। তাদেরকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়।

তবে, দুটি জাহাজের সংঘর্ষের বিষয়টি জানা যায়নি। মার্কিন রণতরীটি বিশ্বের অন্যতম অত্যাধুনিক যুদ্ধজাহাজ বলে ঘোষণা করা হয়েছিল, যাতে রয়েছে সর্বশেষ প্রযুক্তির রাডার ব্যবস্থা। প্রশ্ন উঠেছে, এই রাডার ব্যবস্থা কার্যকর থাকার পরও কেন মার্কিন নৌবাহিনীর জাহাজটি ২০০ মিটার (৭০০ ফুট) লম্বা মালবাহী জাহাজটিকে পাশ কাটাতে পারলো না। এ বিষয়ে তদন্ত চলছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?