,

বিভেদ ভুলে বন্ধুত্বের পথে সৌদি আরব-ইসরায়েল

news-image

অনলাইন ডেস্ক : মধ্য প্রাচ্যের রাষ্ট্রগুলির কূটনৈতিক সমীকরণ বদলে যেতে চলেছে। বিভেদ ভুলে একে অন্যের বন্ধু হতে চলেছে সৌদি আরব এবং ইসরায়েল। সম্প্রতি লন্ডনের দ্যা টাইমস নামক দৈনিক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে।

আরব এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি সূত্রের উল্লেখ করে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্যা টাইমস। সেই প্রতিবেদন অনুসারে, সৌদি আরবে ইসরায়েলি সংস্থাগুলির ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতির মাধ্যমে কিংবা সৌদি আরবের আকাশসীমায় ইসরায়েলের বিমান চলাচলের অনুমতি দেয়ার মাধ্যমে এ সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। ধীরে ধীরে এ সম্পর্ক বাড়বে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ইতিমধ্যেই এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে বলে লেখা হয়েছে দ্যা টাইমসের সেই প্রতিবেদনে। একইসঙ্গে আরও বলা হয়েছে যে ইরানের প্রধান দুই শত্রু দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা মধ্যপ্রাচ্যের বহু ঘটনার গতিপ্রকৃতি পাল্টে দেবে এবং ওই অঞ্চলকে অনেক বেশি অস্থিতিশীল করে তুলবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?