বয়ঃসন্ধি সময়ের আগে হলে কী সমস্যা হয় বাচ্চার ?
লাইফস্টাইল ডেস্ক :অনেক সময় বাচ্চাদের বয়ঃসন্ধি চলে আসে অনেকটা আগেই। ৮ থেকে ৯ বছর বয়স হওয়ার আগেই তাদের মধ্যে শারীরিক বিভিন্ন পরিবর্তন দেখতে পাওয়া যায়। কয়েকটা সময় বয়ঃসন্ধি আসার নির্দিষ্ট কোনও কারণ থাকে না। কিন্তু, আবার অনেক সময় পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোনের ফলেই বাচ্চাদের বয়ঃসন্ধি অনেক তাড়াতাড়ি চলে আসে।
এর ফলে কী কী সমস্যা দেখা যায় বাচ্চাদের মধ্যে ?
এর ফলে বাচ্চারা খুব বেশি লম্বা হয়ে যায়। তাদের গলার স্বরের পরিবর্তন ঘটে। এছাড়া, তাদের শরীরের বিভিন্ন অঙ্গেরও পরিবর্তন ঘটে। সেই পরিবর্তন অনেক সময়ই বাচ্চারা মেনে নিতে পারে না। আবার তাদের শরীরের এই পরিবর্তন মেনে নিতে পারে না সমাজও। যার ফলে তাদের বিভিন্নভাবে হেনস্থা হতে হয়। রাস্তা ঘাটে তাদের প্রতি খারাপ খারাপ কমেন্টেও করা হয়। এতে বাচ্চাদের মানসিকতার পরিবর্তন ঘটে। হীনমন্যতার শিকার হয় বাচ্চারা। আর সব থেকে বড় কথা বয়ঃসন্ধি তাড়াতাড়ি আসার ফলে বাচ্চাদের মধ্যে যৌন চাহিদাও অনেক বেশি পরিমাণে দেখা যায়।
এই বিষয়ের উপর অবশ্যই অভিভাবকদের নজর দেওয়া উচিত। যদি বাচ্চার মধ্যে স্বভাবের কোনও পরিবর্তন দেখেন তাহলে তার সঙ্গে কথা বলুন। তাতে বোঝান যে এই পরিবর্তন স্বাভাবিক। কারোর এটা আগে হয় কারোর পরে। এতে কোনও সমস্যা হয় না। আর এই নিয়ে যদি কেউ তাকে কিছু বলে তাহলে গুরুত্ব দিতে বারণ করুন। প্রয়োজনে কোনও সাইকোলজিস্টের সঙ্গে কথা বলতে পারেন।
কীভাবে পরিবর্তন আসে ?
অনেক সময় শারীরিক গঠন খাবারের উপর নির্ভর করে। যেমন, অনেক ছোটো থেকে বাচ্চাদের বেশি মাত্রায় প্রোটিন জাতীয় খাবার দেওয়া হয়। যা বাচ্চাদের শরীরে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়। আর তার ফলেই বাচ্চাদের শরীরের গঠন ডেভেলপ করতে শুরু করে। ক্লাসের অন্য বন্ধুদের তুলনায় বেশি মাত্রায় বড় বলে মনে হয় তাদের। তাই ছোটো থেকেই বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি নাচ, সাঁতার বা কোনও খেলাধূলায় ভর্তি করা অত্যন্ত প্রয়োজনীয়।











