,

সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে সবাইকে ভ’মিকা রাখতে হবে-পুলিশ সুপার

news-image

নিজস্ব প্রতিবেদক : পথে পথে ঘুরে বেড়ানো শিশুর দল, দরিদ্র আর ছিন্নমূল, অভিজাত হোটেলে প্রবেশ আর খাবারের সামর্থ নেই যাদের, তাদেরকেই নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল । ছিন্নমূল শিশুদের শিক্ষা ও উন্নয়নের জন্য নিবেদিত সংগঠন শতকুঁড়িদের পাঠশালার আয়োজনে শতাধিক ছিন্ন মূল শিশু এক সঙ্গে ইফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার অভিজাত রেষ্টুরেন্ট গ্র্যান্ড মালেক চাইনিজ এন্ড থাই রেস্টুরেন্টে। সামর্থবান পরিবারের শিশুদের মতোই ছিন্নমূল শিশুরা শীতাতপ নিয়ন্ত্রিত অভিজাত পরিবেশে চাইনিজ রেস্টুরেন্টে বসে খাবারের সুযোগ পেয়ে হয়েছে আনন্দিত।
ব্যতিক্রমধর্মী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। শিশুবান্ধব সংগঠক শিক্ষানুরাগী আলহাজ্ব এডভোকেট মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ, সুপার মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন , গ্র্যান্ড এ মালেক এর সত্বাধিকারী মোঃ আব্দুল মালেক, ড্রিম ফর ডিজএ্যাবেলিটি ফাউন্ডশনের সভাপতি মোঃ হেদায়েদুল আজিজ মুন্না প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন শতকুড়ি পাঠশালার সংগঠক জান্নাত রায়হানা। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে অন্যান্যের মধ্যে ছিল শতকুড়ি পাঠশালার সংগঠক তামান্না খন্দকার লাবণী, দিদার খন্দকার, তৌহিদা খন্দকার,মেহেদী হাসান,ঝুমু,মোস্তাকিম,শিহাব প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, শিশুদের সেবার মাঝে অন্যরকম সুখ। সকল শিশুকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সকলের। সুবিধা বঞ্চিত শিশুদের কল্যানে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?