,

পাকিস্তানে ধনী রাজনীতিক: শীর্ষে নওয়াজ-ইমরান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের পার্লামেন্ট সদস্যদের মধ্যে সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২০১৬ সালে তার ঘোষিত সম্পদের পরিমাণ ১৭২ কোটি রুপি। তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান খুব একটা পিছিয়ে নেই। তার ঘোষিত সম্পদ ১৪০ কোটি রুপিরও বেশি। পাকিস্তানের নির্বাচন কমিশন পার্লামেন্টের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছে। তাতেই শরিফ, ইমরানদের সম্পদের পরিমাণ জানা গেছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত শুক্রবার পাকিস্তান নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, লাহোরের আপার মল এলাকায় শরিফের সম্পত্তির মূল্য ২৫ কোটি। রাওয়াইন্ড এলাকায় তাদের পারিবারিক সূত্রে পাওয়া বাড়ির মূল্য অন্তত ৪০ লাখ রুপি। এ ছাড়া ৪৩.৪ লাখ নগদ রুপি এবং ৩১ লাখ রুপি মূল্যের পশুপাখি আছে। প্রধানমন্ত্রীর স্ত্রী কুলসুম নওয়াজের গহনার মূল্য ৯ দশমিক ৩ লাখ রুপি। তাদের পুত্র হুসেন নওয়াজের সম্পত্তি ১৪.৫ কোটি রুপির।

২০১২ সালে নওয়াজের সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ২৬ কোটি ১৬ লাখ রুপি। ক্ষমতা গ্রহণের ১ বছরের মাথায় ২০১৩ সালে তা ৬ গুণ বেড়ে ১৮২ কোটি রুপিতে পৌঁছে। প্রথমবারের মতো তাকে বিলিয়নেয়ার ঘোষণা করা হয়। ২০১৪ সালে এ সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপিতে দাঁড়ায়। তবে ২০১৫ সালে তা ১৯৬ কোটি রুপিতে নেমে আসে। ২০১৬ সালে তা আরও কমে যায়। সে বছরের জুনের ৩০ তারিখে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৭২ কোটি।

নওয়াজের কট্টর সমালোচক বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের ইমরান খানের সম্পদ ১৪০ কোটি রুপি। তিনি দ্বিতীয় ধনাঢ্য আইন প্রণেতা। লাহোরে তার বাড়ির মূল্য ২ কোটি ৯০ লাখ রুপি। ইসলামাবাদে তার সম্পত্তির পরিমাণ ৪৬.৫ কোটি রুপির। বিদেশে ইমরানের সম্পত্তি আছে কি-না, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?