,

বন্ধের কয়েক ঘণ্টার মধ্যেই চালু আল-জাজিরা’র টুইটার অ্যাকাউন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার মূল টুইটার অ্যাকউন্টটি আবারো চালু হয়েছে। আজ সকালেই টেলিভিশন চ্যানেলটির ডিরেক্টর-জেনারেল ইয়াসিন আবু হিলালা এটি বন্ধের ঘোষণা দিয়েছিলেন।

@AJArabic হলো আল-জাজিরার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। আজ সকালেই এটাকে বন্ধ করা হয়েছে বলে এক ঘোষণায় জানান হিলালা। এই অ্যাকাউন্টে যান্ত্রিক ত্রুটি সৃষ্টির জন্য বহুবার সাইবার আক্রমণ করা হয়েছে বলেও জানান তিনি।

তবে বিকল্প অ্যাকাউন্টের মাধ্যমে আপাতত কাজ চালিয়ে নেওয়ার কথা বলেছিলেন।

সোশাল মিডিয়া সংক্রান্ত এক পরিসংখ্যানে বলা হয়, আল-জাজিরার টুইটার অ্যাকাউন্টটি কাতারে সবচেয়ে জনপ্রিয়। এতে ফলোয়ারের সংখ্যা ১১.৮ মিলিয়ন।

এই টেলিভিশন সংবাদ চ্যানেলটি ব্যাপকভাবে সাইবার হামলার শিকার হয়। আল-জাজিরার গোটা সিস্টেমটিই যেন হ্যাকারদের আক্রমণের মূল লক্ষ্য হয়ে উঠেছে। টুইটার ব্যবহারকারীরা অবশ্য এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। সূত্র : পেনিনসুলা কাতার

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?