,

মৌসুমী-সানীপুত্রের রেস্তোরাঁ চালু

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানী ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর লেকপাড়ে ১৮ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়িতে চালু হয়েছে মৌসুমী ও ওমর সানীর ছেলে ফারদীনের রেস্তোরাঁ ‘মেরি মন্টানা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে ওমর সানী, মৌসুমী তো ছিলেনই; সঙ্গে ছিলেন গত শতকের নব্বই দশকের জনপ্রিয় চিত্রতারকা শাবনাজ, নাঈম, বাপ্পারাজ, অমিত হাসান, আমিন খান প্রমুখ।

ছেলের ইচ্ছের কারণে রেস্তোরাঁ চালু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মৌসুমী ও সানী। তাই শুরুর দিকে সিনেমার কাজের ফাঁকে যে সময়টা পাবেন, পুরোটা ছেলের রেস্তোরাঁয় দেবেন বলে জানান তাঁরা। মৌসুমী বলেন, ‘ফারদীনের চিন্তাভাবনা বেশ সুদূরপ্রসারী। তারপরও মা-বাবা হিসেবে শুরুর দিকে আমরা দুজনেই রেস্তোরাঁয় সময় দেব। ও যখন পুরোপুরিভাবে সবকিছু আয়ত্তে নিয়ে আসতে পারবে, তখন আমরা সরাসরি যুক্ত থাকব না।’

মৌসুমী বললেন, ‘ফারদীন তার রেস্তোরাঁ নিয়ে খুবই আগ্রহী। কয়েক মাস ধরে দেশ ও দেশের বাইরের বিভিন্ন রেসিপি নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে ও।’

খাবারের ধরন সম্পর্কে মৌসুমীর কথা, ‘মেক্সিকান ও ফিউশনধর্মী খাবার থাকবে বেশি। দেশের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টা ভেবেই দামটাও করেছি আমরা। আমাদের বিশ্বাস, এখানকার খাবার সবাই বেশ উপভোগ করবেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা