,

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সংঘর্ষে নিহত ১০

news-image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আলাদা সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ পুলিশ ও একজন সেনা রয়েছে। এছাড়া, দুইজন বেসামরিক ব্যক্তি ও দুইজন সন্দেহভাজন স্বাধীনতাকামী গেরিলাও মারা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাশ্মির পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, আচাবল শহরে সন্দেহভাজন গেরিলারা পুলিশের একটি টহল দলের ওপর আকস্মিক হামলা চালালে পাঁচ পুলিশ নিহত হয়।
পুলিশের এ কর্মকর্তা জানান, আরওয়ানি গ্রামে সেনা ও বিশেষ বাহিনীর অবরোধের প্রতিবাদ জানাতে গেলে সামরিক বাহিনী বেসামরিক লোকজনের ওপর গুলি চালায়। এতে দুই বেসামরিক ব্যক্তিসহ সন্দেহভাজন দুই গেরিলা নিহত হয়। বেসামরিক ব্যক্তিদের মধ্যে এক কিশোর রয়েছে। আরওয়ানি গ্রামে সন্দেহভাজন স্বাধীনতাকামী গেরিলারা লুকিয়ে রয়েছে -এমন অভিযোগ তুলে সেনাবাহিনী গ্রামটি ঘেরাও করে রেখেছে।
তৃতীয় ঘটনা ঘটেছে পাক-ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর। বলা হচ্ছে- পাকিস্তানি সেনারা ভারতের একটি সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলি চালালে ভারতের এক সেনা নিহত হয়।
সাম্প্রতিক দিনগুলোতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে উত্তেজনা তুঙ্গে রয়েছে। সেখানে নিয়মিতভাবে ভারতবিরোধী বিক্ষোভ হচ্ছে এবং স্বাধীনতা কিংবা বৃহত্তর স্বায়ত্ত্বশাসনের দাবিতে কাশ্মিরবাসী আন্দোলন করছে। কিন্তু ভারত সেখানে পুলিশ ও সেনা মোতায়েন করে শক্ত হাতে সে আন্দোলন দমন করছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, ভারতের দমন-পীড়নের কারণে বহু তরুণ ভারত-বিরোধী আন্দোলনে যোগ দিতে উৎসাহিত হয়ে উঠছে। সূত্র : প্রেসটিভি এবং পার্সটুডে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে