বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন রণতরীতে বাণিজ্য জাহাজের ধাক্কা, ৭ সেনা নিখোঁজ

news-image

স্থানীয় সময় শনিবার ভোররাত ২টা ৩০ মিনিটে টোকিও উপসাগরের দক্ষিণে এবং বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

“ইউএসএস ফিটজেরাল্ডের স্টারবোর্ড সাইডে পানির উপরে ও নিচে উভয় দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে,” বিবৃতিতে বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মার্কিন ড্রেস্টয়ার ফিটরেজাল্ডে পানি ঢুকে গেলেও এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে নেই। অপরদিকে ঘটনার পর পণ্যবাহী বাণিজ্য জাহাজ এসিএক্স ক্রিস্টাল নিজ শক্তিতে এগিয়ে যেতে সক্ষম হয়।

জাপান কোস্টগার্ড নিখোঁজ নাবিকদের খোঁজে সাগরে তল্লাশি চালাচ্ছে।

বিবিসি জানিয়েছে, উপর থেকে নেওয়া ছবিতে ডেস্টয়ারটি স্টারবোর্ড পাশে ব্যাপক ক্ষয়ক্ষতি দৃশ্যমান হয়েছে।

আহত তিন নৌসেনার মধ্যে মার্কিন ড্রেস্টয়ারটির কমান্ডিং অফিসার ব্রেইস বেনসনও রয়েছেন। তাদের হেলিকপ্টার যোগে ইয়োকোসুকায় ‍যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেনসনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

রণতরীটির ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র ও আহত নাবিকদের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা। ফিটরেজাল্ড নিজ শক্তিতে চলতে পারলেও এর ক্ষমতা ‘সীমাবদ্ধ’ হয়ে পড়েছে বলেও জানানো হয়েছে।

ফিলিপাইনের পতাকাবাহী বাণিজ্য জাহাজ এসিএক্স ক্রিস্টাল, এর সামনের পোর্ট বো অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে; ১৭ জুন, ২০১৭। জাপান কোস্ট গার্ড/রয়টার্স

ফিলিপাইনের পতাকাবাহী বাণিজ্য জাহাজ এসিএক্স ক্রিস্টাল, এর সামনের পোর্ট বো অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে; ১৭ জুন, ২০১৭। জাপান কোস্ট গার্ড/রয়টার্স

ইয়োকোসুকায় মোতায়েন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ফিটজেরাল্ড তিন নট গতিতে ইয়োকোসুকার নৌঁঘাটিতে ফিরে আসছে। মার্কিন নৌবাহিনীর অপর একটি যুদ্ধজাহাজ ও দুটি টাগবোট ফিটজেরাল্ডকে সহায়তা করার জন্যি এগিয়ে গেছে।

কোন পরিস্থিতিতে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়।

‘তদন্ত শেষ হলে যেকোনো বৈধ ইস্যু প্রকাশ করা হবে’ বলে জানিয়েছেন সপ্তম নৌবহরের ওই কর্মকর্তা।

জাপানের বৃহত্তম দুটি কন্টেইনার পোর্ট টোকিও ও ইয়োকোহামা মুখি জাহাজ চলাচলের কারণে টোকিও উপসাগরে ঢোকার জলপথটি বাণিজ্যিক জাহাজের আনাগোনায় ব্যস্ত থাকে। এই জলপথেই জাহাজ দুটির সংঘর্ষ হয়েছে।

প্রকাশিত ছবি থেকে বোঝা গেছে, কন্টেইনারবাহী ৩০ হাজার টনি এসিএক্স ক্রিস্টালের সম্মুখভাগের একপাশ ইউএসএস ফিটজেরাল্ডের স্টারবোর্ড পাশে আঘাত করেছে। এতে এসিএক্স ক্রিস্টালের পোর্ট বো অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিন্তু তিনগুণ ওজনের বাণিজ্যিক জাহাজটির আঘাতে মার্কিন ডেস্ট্রয়ারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামান্য ক্ষতি নিয়ে এসিএক্স ক্রিস্টাল টোকিও বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এনএইচকে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু