,

এরদোগানের ১২ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে আমেরিকার পরোয়ানা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ১২ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার পুলিশ।

গত মে মাসে যুক্তরাষ্ট্রে সফরকালে এরদোগানের নিরাপত্তারক্ষীদের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি পুলিশ এ পরোয়ানা জারি করেছে। এএফবি ও আল জাজিরা এ খবর দিয়েছে।
নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এরদোগান।

বৃহস্পতিবার ইফতারির সময় তুরস্কের রাজধানী আঙ্কারায় এরদোগান বলেন, তারা ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটা তাদের (আমেরিকার) কেমন আইন? যদি আমার নিরাপত্তারক্ষীরা আমার নিরাপত্তায় কাজ না করে তাহলে আমি তাদের আমেরিকায় নিয়ে গেলাম কি জন্য?

গত মে মাসে এরদোগানের আমেরিকা সফরের সময় তুরস্কের দূতাবাসের সামনে তার বিরুদ্ধে কিছু মানুষ বিক্ষোভ করে। এসময় বিক্ষোভকারীরা এরদোগানের কাছাকাছি চলে গেলে তার নিরাপত্তারক্ষীরা তাদের প্রতিরোধ করে। এতে বেশ কয়েকজন আহত হয়।

তুরস্ক বলছে, ওই বিক্ষোভকারীরা ছিল ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠন (এফইটিও) এর সদস্য। তারা পরিকল্পিতভাবে এরদোগানের ওপর হামলা করতে ওই বিক্ষোভ করে।

এরদোগানের নিরাপত্তারক্ষীরা তার সফর শেষে তুরস্কে ফিরে গেছে। ফলে তারা আমেরিকায় যাবে কিনা বা কীভাবে বিষয়টি মোকাবেলা করবে তা এখনও নিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?