,

ওবামার কিউবা চুক্তি বাতিল করা হবে: ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : কিউবা সরকারের সাথে দুই বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা যে চুক্তি করেছিলেন সেটি বাতিল করে দেবার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মিয়ামিতে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে নতুন কিউবা নীতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থান ছিল কিউবার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা।এ লক্ষ্যে হাভানার সঙ্গে এক চুক্তিতে স্বাক্ষরও করেন বারাক ওবামা।

কিন্তু অনেকেই বলছেন, ট্রাম্প প্রশাসন কড়াকড়ি আরোপ করে উল্টো পথেই চলা শুরু করেছে। বারাক ওবামার করা চুক্তিটিকে ‘এক তরফা’ উল্লেখ করে ট্রাম্প বলেন, “কমিউনিস্টদের করা নিগ্রহ দেখে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না।”

কিউবার উপরে ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞাও আরো কঠোর হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন “রাজনৈতিক বন্দীদের যতদিন মুক্তি দেয়া না হবে, যতদিন সংসদ ও মত প্রকাশের স্বাধীনতা সম্মানিত না হবে, সকল রাজনৈতিক দলকে যতদিন বৈধতা না দেয়া হবে, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের যতদিন নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ না দেয়া হবে, ততদিন কিউবার উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে না।”

২০১৬ সালের মার্চ মাসে ওবামার করা চুক্তিটিকে ‘ভয়ঙ্কর’ ও ‘ভুল পথে চালিত’ বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে দেশটির গুরুত্বপূর্ন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হচ্ছে না এবং হাভানায় মার্কিন দূতাবাসও বন্ধ হচ্ছে না বলে জানান ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া বাণিজ্যিক ফ্লাইট ও নৌ পথে চলাচলেও কোন নিষেধাজ্ঞা দেয়া হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলে মার্কিন ট্রাভেল এজেন্সিগুলো লোকসানে পড়বে বলে আশঙ্কা করছেন পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই চুক্তি সম্পূর্ণ বাতিল না করতে প্রেসিডেন্টের প্রতি অনুরোধও জানিয়েছেন ব্যবসায়ীরা।

সমালোচক’রা বলছেন “প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই যে সমস্ত কর্মকাণ্ড করছেন এর পরে তিনিই আবার ‘মন্দ আচরণের অভিযোগে’ অন্যদেশকে ‘বাণী’ শোনাচ্ছেন, তা ঠিক নয়”।

কিউবার সরকারী পত্রিকা ‘গ্র্যানমা’ ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলছে, ব্যর্থ নীতির কাছে তিনি আটকে পড়েছেন এবং কিউবার জনগণের ক্ষতি করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে