,

জাপানের মালবাহী জাহাজের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জাপান উপকূলে দেশটির মালবাহী জাহাজের সঙ্গে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষে সাত মার্কিন ক্রু সদস্য নিখোঁজ হয়েছে। আহত হয়েছে জাহাজটির কমান্ডিং কর্মকর্তা। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত আড়াইটর দিকে ইয়োকোসুকার ৬০ নটিক্যাল মাইল (১০৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে নৌবাহিনীর রণতরী ইউএসএস ফিৎজেরাল্ডের সঙ্গে মালবাহী জাহাজ এসিএস ক্রিস্টালের সংঘর্ষ হয়।

হেলিকপ্টার থেকে তোলা ছবিতে জাহাজটির স্টারবোর্ডের দিকে বড় ধরনের ক্ষত দেখা যায়।

ইউএস সেভেনথ ফ্লিট এক টুইটার বার্তায় জানায়, কমান্ডিং অফিসারের সাথে আরো দুই নাবিককে হেলিকপ্টারে করে উড়িয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

তবে, দুটি জাহাজের সংঘর্ষের বিষয়টি জানা যায়নি। প্রশ্ন উঠেছে, কেন মার্কিন নৌবাহিনীর জাহাজটি ২০০ মিটার (৭০০ ফুট) লম্বা মালবাহী জাহাজটিকে পাশ কাটাতে পারলো না। এ বিষয়ে তদন্ত চলছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?