,

মুখ খুললেন আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : খুব শিগগিরই দুই রণবীরের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন। কেমন লাগছে?‌ আলিয়া বলছেন, ‘‌ওরেব্বাবা!‌ দুজনেই তো দেশের হার্ট-‌থ্রব!‌ রনবীরের (‌‌কাপুর‌)‌‌ সঙ্গে এর আগে বেশ কয়েকটা অ্যাড ফিল্মে কাজ করার অভিজ্ঞতা হয়েছে।

কিন্তু ফিল্ম এই প্রথম। আর অন্য রণবীরের (‌‌সিং)‌‌ সঙ্গে কাজের অভিজ্ঞতা আগে ছিল না। খুব মজার ছেলে। সারাক্ষণ এমন এমন সব কথা বলবে যে পেটে খিল ধরিয়ে ছাড়বে!‌ যেটা মনে হয়েছে রনবীর সিংয়ের কোনো কিছুই লোক দেখানো নয়। মজা করলে সেটাও ‘‌আসলি’‌ আবার কারোর ওপর রেগে গেলে সেই প্রকাশভঙ্গিতেও কোনো রাখঢাক নেই। এটাই ওর সবচেয়ে বড় গুণ। মনে হয় এজন্যই লোকে ওকে এত ভালোবাসে! ভনিতাটা নেই।’‌

আর রণবীর কাপুর নিয়ে আলিয়া ভাটের কী প্রতিক্রিয়া?‌ একটু চুপ করে থেকে বললেন, ‘‌এক্কেবারে রণবীর সিংয়ের ঠিক উল্টো!‌ সেটে এসে বেশি কথা বলে না। চুপচাপ। শান্তভাবে সবকিছু পর্যবেক্ষণ করে যায়। আর খুব রিল্যাক্সড থাকে। জানেন তো, ২০০৭ সালে ‘‌সাওয়ারিয়া’‌ রিলিজ করার পর থেকেই আমি রণবীর কাপুরের খুব বড় ফ্যান!‌ সুতরাং আমার নতুন ছবিতে ওঁর বিপরীতে কাজ করতে পারাটা আমার কাছে সত্যিই বিরাট ব্যাপার। ’‌

দুই রণবীর না হয় হল। কিন্তু সিদ্ধার্থ মালহোত্রা?‌ আলিয়া উবাচ, ‘‌আলিয়া ভাটের বয়স এখন ২৪ আর আলিয়া জুহুতে থাকে। এটা যেমন বাস্তব তেমন ‘‌সিড’‌-‌এর নামটা আমার সঙ্গে জড়িয়ে যাওয়াটাও!‌ লোকে প্রসঙ্গটা উঠলেই এমন ভাব করে যেন আরে হাঁ, ওহ তো কব সে পতা হ্যায়!‌’‌ না ভাঙতে চাননি সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন। তবে, এটা বুঝিয়ে দিয়েছেন ‘‌স্টুডেন্ট অব দ্য ইয়ার’‌ ছবির সহ অভিনেতার সঙ্গে তাঁর দোস্তিটা বেশ প্রগাঢ়। কানাঘুষো শোনা যাচ্ছে আলিয়াদের হোম প্রোডাকশনের ব্যানারে তৈরি হতে চলেছে ‘‌আশিকী ৩’‌। এবং সেই ছবিতে তিনি নিজেই নাকি নায়িকার ভূমিকায়?‌ ‘‌ছবির স্ক্রিপ্টের কিছু রদবদল ঘটানো হচ্ছে। গল্পটাও কোনও কোনও ক্ষেত্রে পালটাচ্ছে। বাবাকে (‌‌মহেশ ভাট‌‌)‌‌ বলে দিয়েছি তোমার পরিচালনায় প্রথম যে ছবিটা আমি করতে চাই সেটা ‘‌আশিকী ৩’‌। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। তবে আমরা কিন্তু তৈরি।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ